‘খাঁটি নিরামিষ’-এর নামে বর্ণবাদী, অস্পৃশ্যতাকে উস্কানো’, জ্যোমেটো বিতর্কে টুইঙ্কেল

টুইঙ্কেল খান্না লিখেছেন, একটি পাথরকে দড়িতে বাঁধার পরেও এর লক্ষ্যে স্থির থাকতে হবে। যদি পাথরটি ব্যক্তির মাথায় পড়ে যায়, তাহলে তা আঘাত করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খাঁটি নিরামিষ’ খাবারকে প্রাধান্য দিতে গিয়ে দেশজুড়ে ক্ষোভের মুখে পড়েছে বিশ্বখ্যাত খাবার ডেলিভারি সংস্থা ‘Zomato’। এমনকী নিরামিষ ফুড ডেলিভারি বয়দের যাতে আলাদা করে চেনা যায়, সেই কারণে Zomato-র ইউনিফর্ম লাল থেকে সবুজ করার কথা ঘোষিত হয়েছিল। কিন্তু গ্রাহকরা চটতেই তড়িঘড়ি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় Zomato। কিন্তু তাতেও বিতর্ক কমেনি। এবার ফুড ডেলিভারি সংস্থা ‘Zomato’-র এই নিরামিষ খুঁতখুঁতে পন্থা নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন প্রাক্তন অভিনেত্রী এবং লেখিকা টুইঙ্কেল খান্না।

অক্ষয় ঘরণী টুইঙ্কেল খান্না বরাবরই কোনও অন্যায়কে প্রশ্রয় দেননা। যে কোনও বিষয়েই তিনি সরব হন। কাউকে রেয়াত করেন না তিনি। এমনকী সুপারস্টার স্বামীরও কোনও ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। খোদ প্রধানমন্ত্রীকে নিয়েও রসিকতা করতে পিছপা হননি তিনি। যাই হোক, Zomato-র নিরামিষ খাবার সরবরাহের জন্য লাল শার্টের পরিবর্তে সবুজ পোশাকের বিষয়টি নির্লজ্জ বর্ণবাদকেও উস্কে দিয়েছিল। টুইঙ্কেল খান্না লিখেছেন, একটি পাথরকে দড়িতে বাঁধার পরেও এর লক্ষ্যে স্থির থাকতে হবে। যদি পাথরটি ব্যক্তির মাথায় পড়ে যায়, তাহলে তা আঘাত করতে পারে। হয়তো সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো জ্যোমেটোও এতে ব্যবসায়িক লাভ দেখতে পেয়েছিলেন। কিন্তু এতে খাঁটি এবং ভেজালের তকমা দিয়েই তাঁরা ভুল করেছে। প্রথম ভেবেছিলাম নিরামিষাশীদের সুবিধার্থে এটি করা হচ্ছে। কিন্তু পরে দেখলাম খাঁটি ভেজালের নাম দিয়ে বর্ণবাদী, অস্পৃশ্যতাকেই তাঁরা উস্কে দিয়েছে। তারা (জোমাটো লোকেরা) ভুলে গেছে যে ‘বিশুদ্ধ-ভেজ’, নিরামিষ বা নিরামিষাশীদের বিপরীতে, “জাত, শ্রেণিবিন্যাস এবং অস্পৃশ্যতার অর্থ রয়েছে।”

প্রসঙ্গত দিন কয়েক আগেই ZOMATO PURE VEG-অপশন আনার পরেই গ্রাহকরা এতে প্রশ্ন তুলেছিল। সেই প্রেক্ষিতে Zomato-সংস্থার মালিক দীপিন্দর গোয়েল বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে অনেক সমস্যা হতে পারে। আপনাদের সমালোচনা আমাদের সমস্যার গভীরতা বুঝতে সাহায্য করেছে, তবে আমরা চাইনা এর জন্যে আপনাদের কোনও সমস্যায় পড়তে হোক।‘

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের