দ্বিতীয় দফার ভোট পর্বে দুই দিনাজপুর থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল কমিশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দ্বিতীয় দফার ভোট যে জেলাগুলিতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট থেকে অভিযোগের সংখ্যা ১৩৬১৩ টি।উত্তর দিনাজপুর জেলায় মোট অভিযোগের সংখ্যা ১৩৬১১ টি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী(Arindam Nieyogi)। তিনি বলেন,আগেই এক্সিট পোলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।প্রথম দফার ভোটের শুরু থেকে শেষ দফার ভোটের শেষের শেষের আধঘন্টা পর পর্যন্ত এক্সিট পোল(Exsit Poll) করা যাবে না। নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের।

এদিকে মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। কমিশনের তরফ থেকে ডেপুটি কমিশনার সৌম্য রায়কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়। তাকে বলা হয় অবিলম্বে আইপিএস সৌম্য রায়কে ডিসি(DC) পদ থেকে সরিয়ে কোন অনির্বাচনী পদে রাখতে হবে। তাকে যে পদে বদলি করা হবে তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোন সম্পর্ক থাকবে না। আই পি এস অফিসার  সৌম্য রায় হলেন, সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর(MLA Lovley Moitra) স্বামী।

এদিকে, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত নগদ অর্থ ও অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে মোট ১৬৪ কোটি ১৫ লক্ষ টাকার। গত ২৪ ঘন্টায় ১১ কোটি ৫৪ লক্ষ টাকার নগদ অর্থ ,বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে ধারাবাহিকভাবে অবৈধ সামগ্রী উদ্ধারের কাজ চলছে। চলছে নগদ অর্থ বাজেয়াপ্ত করার অভিযান। এখনো পর্যন্ত রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে ৫ লক্ষ ৯৬ হাজার ৬৬ টি। দ্বিতীয় দফার ভোট যে জেলাগুলিতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে দক্ষিণ দিনাজপুর(South Dinajpur) জেলায়। অভিযোগের সংখ্যা ১৩৬১৩ টি। প্রায় সমান অভিযোগ উত্তর দিনাজপুরেও। উত্তর দিনাজপুর জেলায় মোট অভিযোগের সংখ্যা ১৩৬১১ টি। দার্জিলিং জেলায় ১০১৩৪টি অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে কমিশন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট