শশাঙ্কের বিক্রমে গুজরাতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ৭০ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন দলের প্রথম চার ব্যাটার। ফলে সবাই ধরেই নিয়েছিলেন ঘরের মাঠে শুভমন গিলদের কাছে হেরে্ ফিরতে হবে শিখর ধাওয়ানদের। কিন্তু তার পরেই বদলে গেল ম্যাচের রং। বলা ভাল বদলে দিলেন শশাঙ্ক সিংহ আর আশুতোষ শর্মা। দুজনে ঝড় তুললেন মাঠে। তুলোধনা করলেন গুজরাতের বাঘা-বাঘা বোলারদের। শেষ পর্যন্ত দুজনের ব্যাটিং বিক্রমেই এক বল বাকি থাকতে হাতে তিন উইকেট নিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। ২৯ বলে ৬১ রানের এক অভিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থেকে গেলেন শশাঙ্ক। শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন বটে আশুতোষ, কিন্তু ১৭ বলে ৩১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে অধিনায়ক শুভমন গিলের অপরাজিত ৮৯ এবং সাই সুদর্শনের ঝোড়ো ৩৩ রানের দৌলতে প্রথমে ব্যাট করে ১৯৯ রান তুলেছিল গুজরাত টাইটান্স। জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব। মাত্র ১ রান করে উমেশ যাদবের বলে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। সেই ধাক্কা সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো ও প্রভসিমরান সিং। দুজনে ৩৫ রানের জুটি গড়েন। বেয়ারস্টোকে (২২) ফিরিয়ে ফের ধাক্কা দেন নূর আমেদ। খানিকবাদে নূরের বলেই সাজঘরের পথ ধরেন প্রভসিমরান (৩৫)। পরের ওভারে ফিরে যান ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান (৫)। ৭০ রানে চার উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে পঞ্জাব। তার পরেই ঘুরতে থাকে ম্যাচের রং। সিকান্দার রাজা ও শশাঙ্ক সিং পঞ্চম উইকেটে ৪১ রান যোগ করে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৫ রান করে মোহিত শর্মার বলে ফেরেন রাজা।

এর পরে জিতেশ শর্মাকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক। হারের আশঙ্কাকে উড়িয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। দুজনে মিলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান জিতেশ। তখনও পঞ্জাবের অতি বড় সমর্থক ভাবতেও পারেননি দল জিতবে। কিন্তু অসম্ভবকেই সম্ভব করলেন বদলি খেলোয়াড় হিসাবে খেলতে নামা আশুতোষ শর্মা। গুজরাতের বোলারদের বিরুদ্ধে নির্দয়ের ভূমিকায় অবতীর্ণ হলেন। তাঁর ও শশাঙ্কের ব্যাটিং বিক্রমে শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। শেষ ওভারের প্রথম বলে দর্শন নালকান্ডের বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে সাজঘরে ফিরলেন আশুতোষ। আউট হওয়ার আগে ১৭ বলে তিনটি  চার ও একটি ছক্কার সাহায্যে করে গেলেন ৩১। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন শশাঙ্ক।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন