LIC এজেন্ট থেকে ২৩ হাজার কোটি টাকার মালিক!কে দেশের প্রবীণতম ধনকুবের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  LIC এজেন্ট হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। বর্তমানে তিনি এখন প্রবীণ ধনকুবের তালিকায়। বর্তমানে এমন ঘটনার জলজ্যান্ত প্রমাণ হলেন লাছমান দাস মিত্তল। তিনি এখন প্রায় ২৩ হাজার কোটি টাকার মালিক। বর্তমানে তাঁর বয়স ৯৩ বছর। তিনি হলেন দেশের সবথেকে প্রবীণ ধনকুবের।

সম্প্রতি ২০২৪ সালের ফোর্বস বিলিয়নিয়ারদের তালিকায় স্থান পেয়েছেন লাছমান দাস মিত্তল। তিনি ১৯৩১ সালে পাঞ্জাবের হোশিয়ারপুরে জন্মগ্রহণ করেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে স্নাতকোত্তর শেষ করেন ৷   মিত্তল কর্মজীবনের প্রথমে  LIC এজেন্ট হিসাবে কাজ করতেন। এরপরে তিনি মারুতি কোম্পানির ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তবে তাঁর আবেদন সেইসময় গৃহীত হয়নি। এরপরেই মিত্তল নিজের একটি কোম্পানি শুরু করেন। তাঁর নাম ইন্টারন্যাশনাল ট্র্যাক্টর্স লিমিটেড। আর এই সংস্থাই প্রথম বাজারে নিয়ে আসে সোনালিকা ট্র্যাক্টর্স।

বর্তমানে সোনালিকা ট্র্যাক্টর্স  ১২০ টি দেশে পাওয়া যায়।  এই গ্রুপের  বিশ্বব্যাপী পাঁচটি দেশে কারখানা রয়েছে। তবে জানা গিয়েছে এখন এই সংস্থা পরিচালনা করেন মিত্তলের বড় ছেলে অমৃত সাগর এবং তাঁর কনিষ্ঠ পুত্র দীপক । এছাড়াও এই কোম্পানীর সঙ্গে যুক্ত রয়েছেন দুই নাতি সুশান্ত ও রমন। তবে বয়সের কারণে  লাছমান দাস মিত্তল এখন কোম্পানির কাজের সঙ্গে দৈনন্দিন যুক্ত থাকতে পারেন না।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান