গুলাম নবি আজাদের বিরুদ্ধে লড়ছেন মেহবুবা মুফতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। এই আবহে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) রবিবার প্রকাশ করল প্রার্থী তালিকা। পিডিপি প্রধান মেহবুবা মুফতি অনন্তনাগ-রাজৌরি আসন থেকে গুলাম নবি আজাদের বিরুদ্ধে লড়বেন। অন্যদিকে শ্রীনগর থেকে ওয়াহিদ পারা এবং বারামুল্লা কেন্দ্র থেকে ফৈয়াজ মীরের নাম ঘোষণা করেছে পিডিপি।

কয়েকদিন আগেই পিডিপি’র তরফে  জানান হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে কাশ্মীর উপত্যকায় একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ INDIA জোটের শরিকদের সঙ্গে একসঙ্গে লড়বে না। রবিবার দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান সরতাজ মাদানি শ্রীনগরে দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কাশ্মীর উপত্যকার তিনটি আসনে প্রার্থী দিলেও হিন্দু অধ্যুষিত জম্মুর দুটি আসনে (উধমপুর ও জম্মু) কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পিডিপি’র সংসদীয় বোর্ডের চেয়ারম্যান।  

উল্লেখ্য, ২০০৪ ও ২০১৪ সালে অনন্তনাগ থেকে জয়ী হয়েছিলেন মেহবুবা মুফতি। আসন্ন নির্বাচনে তাঁর বিপরীতে রয়েছে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) প্রধান গুলাম নবি আজাদ। আগামী ৭ মে তৃতীয় দফায় অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ। ভোট গণনা হবে ৪ জুন।  তবে এই নির্বাচনে কার দখলে থাকে ভূস্বর্গ সেটাই এখন মূল বিষয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের