রোহিতের দুরন্ত শতরানেও চেন্নাইয়ের কাছে হার মুম্বইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রোহিত শর্মার অপরাজিত শতরান সত্বেও ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হার মানতে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়রা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৬ রানেই থামল মুম্বইয়ের ইনিংস। চেন্নাইয়ের পক্ষে মাথিশা পাথিরানা একাই ভেঙে দিলেন মুম্বইয়ের ব্যাটিং মেরুদণ্ড। চার ওভার বল করে ২৮ রান খরচ করে তুলে নিলেন চার উইকেট। তুষার দেশপাণ্ডে ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।

রবিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশন। আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন দুজনে। প্রথম উইকেটে জুটি বেঁধে সাত ওভারে ৭০ রান তোলেন। অষ্টম ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নামা মাথিশা পাথিরানা। প্রথম বলে ঈশানকে ফিরিয়ে জুটি ভাঙেন। তৃতীয় বলে শূন্য রানে ফিরিয়ে দেন টি টোয়েন্টিতে বিশ্ব সেরা সূর্যকুমার যাদবকে। জোড়া ধাক্কা খাওয়ার পরে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা। মাত্র ৩০ বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে অর্ধ শতরান করেন। তিলকও হাত খুলে মারতে থাকেন। ১৪তম ওভারে এসে তিলককে (৩১ রান) ফিরিয়ে ফের আঘাত হানেন মাথিশা।

দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। মাত্র ২ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। টিম ডেভিড ক্রিজে এসেই তাণ্ডব চালানো শুরু করে দেন। দুটি বিশাল ছক্কা হাঁকান। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। তাঁকে (৫ বলে ১৩) ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। পর পর উইকেট হারানোয় মুম্বইয়ের রান রেটের গতি খানিকটা শ্লথ হয়ে যায়। ফলে চাপে বেড়ে যায়। ১৮তম ওভারে রোমারিও শেফার্ডকে (১) ফেরান মাথিশা। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন রোহিত শর্মা। মারমুখী মেজাজে ব্যাট করে চলতি আইপিএলে প্রথম শতরান্ও তুলে নেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ১৮৬ রানেই থামে মুম্বই। ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত।

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে