চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লিগ-শিল্ড জয়ের ‘ফাইনালে’ সোমে মুখোমুখি মোহনবাগান-মুম্বই এফসি

নিজস্ব প্রতিনিধি: এক দলের সামনে জয় ছাড়া বিকল্প নেই। অন্য দল ম্যাচ ড্র করলেই জিতে নেবে লিগ-শিল্ড শিরোপা। তাই ভিন লক্ষ্য পূরণকে সামনে রেখে আজ সোমবার সন্ধেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও মুম্বই এফসি। সবুজ মেরুন ব্রিগেডের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থাকলেও বিপক্ষের ঘাঁটিতে খেলতে নামাটা ভাবাচ্ছে মুম্বই এফসি কোচ পিটার ক্রাতকিকে। অন্যদিকে ঘরের মাঠে কার্যত ‘ফাইনাল’ ম্যাচ খেলতে নেমে অনেকটাই আত্মবিশ্বাসী সবুজ মেরুনের সহকারী কোচ ম্যানুয়েল পেরেস।

আইএসএলে ২১ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ৪৫। আজকে যুবভারতীতে ম্যাচ জিতলেই পয়েন্টের নিরিখে মুম্বইকে টপকে যাবে সবুজ মেরুন ব্রিগেড। তাই দুই দলই মরিয়া হয়ে মাঠে নামছে। যদিও মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যার জন্য মুম্বইয়ের হয়ে খেলতে পারবেন না দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়  বিক্রম প্রতাপ সিং। তবে তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন কোচ পিটার ক্রাতকি। তাঁর কথায়, ‘কে দলে আছে, কে নেই তা নিয়ে ভাবছি না। ম্যাচটা বেশ কঠিন হবে জানি। মোহনবাগান  যথেষ্ট ভাল দল। তার উপর ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে। কিন্তু আমি খেলোয়াড়দের স্পষ্ট বলে দিয়েছি, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত জীবন দিয়ে লড়ে যেতে। সংঘবদ্ধ হয়ে খেললে মোহনবাগানের বিরুদ্ধে জয় পাওয়াটা কঠিন নয়।

অন্যদিকে ঘরের মাঠে মুম্বই এফসির বিরুদ্ধে খেলা হওয়ায় যে বাড়তি সুবিধা মিলবে তা স্বীকার করে নিয়েছেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেস। লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় এসে শিরোপা অধরা থাকুক, তা বাগানের কোনও খেলোয়াড়ই চাইবেন না জানিয়ে তিনি বলেন, ‘সোমবারের ম্যাচে নিজেদের নিংড়ে দেবেন দলের প্রতিটি খেলোয়াড়। মুম্বই এফসি শক্তিশালী। কিন্তু তাতে কিছু যায় আসে না। ছেলেদের বলেছি, শুধু নিজেদের খেলাটা খেলে যাও। ৬০ হাজার দর্শকের সমর্থন নিয়ে মাঠে নামাটা চাট্টিখানি কথা নয়।প্রতিটি বলকে তাড়া করলেই সাফল্য আসবে। বাড়তি কোনও স্নায়ুর চাপ নিয়ে খেলার প্রয়োজন নেই।’ সন্ধে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

Published by:

Share Link:

More Releted News:

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ