হেমাকে নিয়ে বেফাঁস মন্তব্য, ৪৮ ঘন্টার জন্য সুরজেওয়ালার প্রচার নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করার অপরাধে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘন্টা তাঁর প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সময়ে তিনি দল কিংবা কোনও প্রার্থীর হয়ে প্রচার চালাতে পারবেন না। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরে এই প্রথম কোনও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল। যদিও কংগ্রেস নেতৃত্ব কটাক্ষের সুরে বলেছেন, ‘রাজনৈতিক প্রভুরা যেমন নির্দেশ দিচ্ছেন ভৃত্য হিসাবে তা পালন করে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।’

সম্প্রতি এক সভায় মথুরার বিজেপি প্রার্থী হেমামালিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বলে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের প্রাক্তন প্রধান মুখপাত্রের মন্তব্য সম্বলিত এক ভিডিয়ো ক্লিপিংসও জমা দেওয়া হয়। ওই ক্লিপিংসে সুরজেওয়ালাকে বলতে শোনা গিয়েছে, ‘সাংসদ-বিধায়ককে কেন নির্বাচিত করেন? তার কারণ হল, জনপ্রতিনিধিরা আমাদের কণ্ঠস্বর, দাবি-দাওয়া তুলে ধরতে পারেন। কোনও হেমা মালিনী তো নয় যিনি চাটার জন্য সাংসদ হন।’ যদিও সমালোচনার মুখে পড়ে সুরজেওয়ালা দাবি করেন, তাঁর মন্তব্য বিকৃত করেছে বিজেপি।

গত ৯ এপ্রিল মঙ্গলবার বিজেপির নালিশের প্রেক্ষিতে রণদীপ সুরজেওয়ালার কাছ থেকে তাঁর বেফাঁস মন্তব্যের ব্যাখ্যা তলব করে কমিশন। ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই নোটিশের জবাব দিতে বলা হয়। পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো চিঠিতে কমিশনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, মহিলাদের অসম্মান মুখ বুজে সহ্য করা হবে না। কমিশনের চিঠির ভাষাতেই কংগ্রেস নেতৃত্ব বুঝে গিয়েছিলেন, কারণ দর্শানোর নোটিশ ধরানোটা শুধু অছিলা। প্রভুদের কথায় কী শাস্তি দেওয়া হবে তা আগেভাগে ঠিক করে রেখেছেন রাজীব কুমার ও তার স্যাঙাতরা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু