বন্যার কবলে দুবাই, বন্ধ বিমান পরিষেবা, ওমানে মৃত্যু ১৮ জনের  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বৃষ্টিতে বন্যার কবলে দুবাই। সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। বর্তমানে জলমগ্ন দুবাইয়ের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এই মরু রাজ্যে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিগত বেশ কয়েকদিন  দুবাই, আবুধাবি এবং শারজায় অতিভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে।    জারি হয়েছে সতর্কতা।

বর্তমানে জলের তলায় রয়েছে দুবাইয়ের রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর এমনকি শপিং মলগুলিও। এরফলে বিঘ্নিত হয়েছে বিমানের উড়ান এবং অবতারণ। তাই অসংখ্য বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের পার্কিং লটে প্লাবিত রানওয়েতে বিমানগুলি ডুবে গিয়েছে। এমন পরিস্থিতিতে বাতিল হয়েছে একাধিক বিমান। কবে থেকে আবার চালু হবে পরিষেবা তা এখন জানা যায়নি। এছাড়াও বন্যার জেরে দুবাইতে বন্ধ হয়েছে স্কুল।

উল্লেখ্য, বর্তমানে ওমানে প্রবল ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৮ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। দুবাইতে এখন এমন পরিস্থিতিতে মানুষজনকে দেখা গেছে নৌকা করে পার হতে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে    খেলনার মত জলে ভাসতে দেখা গেছে দামি গাড়িকে। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট। পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে। সেখানে এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের