CAA মেনে নেবেন তিনি, কিন্তু শর্ত বেঁধে দিলেন বিজেপিকে, নজরে অভিষেক

CAA মেনে নেওয়া নিয়ে বিজেপিকে শর্ত বেঁধে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে মতুয়া(Matua) অধ্যুষিত যে ২টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল নদিয়া জেলার(Nadia District) রানাঘাট। উনিশের লোকসভা নির্বাচনে এই আসনেই জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার। তিনি জিতেছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ভোটের ব্যবধানে। বিজেপি(BJP) এবারেও তাঁকে সেখানেই প্রার্থী করেছে। একুশের ভোটেও রানাঘাট লোকসভা কেন্দ্রের(Ranaghat Constituency) মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে খালি নবদ্বীপ কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। বাকি ৬টিই গিয়েছিল বিজেপির দখলে। এর নেপথ্যে কাজ করেছিল সেই মতুয়া ভোটের অঙ্ক। এই মতুয়া সমাজই বার বার দশকের পর দশক ধরে নাগরিকত্বের দাবি জানিয়ে আসছিল। বিজেপির তরপঘে সেই দাবি পূরণের আশ্বাস দিয়েই তাঁদের ভোট নেওয়া হয়। এখন ২৪’র ভোটের(Loksabha Election 2024) মুখে সেই নাগরিকত্ব প্রদানের জন্য কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার CAA করলেও সেখানে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের কথা বলা নেই। এদিন রানাঘাটের দত্তপুলিয়ায় সভা করতে গিয়ে সেই CAA মেনে নেওয়া নিয়ে বিজেপিকে শর্ত বেঁধে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

একুশের ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টির মধ্যে ৬টিতেই জয়ী হয়েছিল বিজেপি। এর মধ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। এই মুকুটের সঙ্গে আবার জগন্নাথের সম্পর্ক আদায় কাঁচকলায়। এবারে সেই জগন্নাথকে ফের বিজেপি রানাঘাটে প্রার্থী করায় মুকুট দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। জোড়াফুল শিবির তাই এবার তাঁকেই রানাঘাটে প্রার্থী হিসাবে তুলে ধরেছে। মতুয়া সম্প্রদায়ের এই তরুণ চিকিৎসক ইতিমধ্যেই বিজেপি আর জগন্নাথের ঘুম কেড়ে নিয়েছেন। এদিন তাঁর সমর্থনেই অভিষেক যান দত্তপুলিয়াতে সভা করতে। আর সেই সভা থেকেই তিনি বিজেপিকে শর্ত দেন CAA মেনে নেওয়া নিয়ে। এর অন্যতম কারণ কেন্দ্র সরকার যে CAA চালু করেসে সেখানে কোথাও মতুয়াদের নিঃশর্ত মাগরিকত্ব প্রদানের কথা বলা নেই। অথচ সেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই মতুয়ারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কার্যত বিজেপি এবারেও মতুয়াদের মাথায় হাত বুলিয়ে তাঁদের কাছ থেকে ভোট নিয়ে নিতে চায় নিজেরা জেতার জন্য। এদিকে কেন্দ্রের লাগু করা CAA’র জন্য আবেদন করলেই সবার আগে আবেদনকারীকে বিদেশী বলে দেগে দেওয়া হবে। সেই ভয়ে কোনও মতুয়া এখনও পর্যন্ত এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানাননি। আর তাই এই আইন এখন বিজেপির কাছেই গলার কাঁটা হয়ে উঠেছে।

পরিস্থিতি এমনই যে, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় হাজাজ প্রতিমন্ত্রী এবং মতুয়া সমাজের প্রাণকেন্দ্র ঠাকুরনগরে ঠাকুরবাড়ির বড় ছেলে শান্তনু ঠাকুরের নির্বাচনী প্রচারপত্রে CAA’র কোনও উল্লেখই করা হয়নি। কার্যত সেখানে উধাও মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গ। ফলে, CAA যে আসলে বিজেপির নির্বাচনী খুড়োর কল, তা বিশ্বাস করতে শুরু করেছেন মতুয়াদের একটা বড় অংশ। আই আবহেই এদিন অভিষেক CAA নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি তথা কেন্দ্রের সরকারকে। তিনি এদিন বলেন, ‘কোনও নেতা আপনার সামনে বলবে না, যাকে খুশি ভোট দিন, শুধু তৃণমূল বলবে। ১৩ তারিখ যাবে ইচ্ছা ভোট দেবেন, শুধু নিজের অধিকার ও ৫ বছর যারা পাশে ছিল, তাদের কথা ভেবে দেবেন। অসমে NRC করে ১২ লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বিজেপি। ফর্ম ফিল-আপের পর যদি ৭ দিনের মধ্যে কেন্দ্র সরকার মতুয়াদের নাগরিকত্ব দেয়, আর যদি নোটিফিকেশন করে বলে CAA-র পর NRC হবে না, তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি CAA-কে সমর্থন করবে। মনে রাখবেন, CAA হল মাছের ল্যাজা আর মাথাটা হল NRC। ওরা ল্যাজা দিয়ে শুরু করেছে। জিতে এসে মাথাটা টানবে।’

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি