আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ইতিহাস গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির জেরে ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল  সোমালিয়ান রেফারি ওমর আবদুলকাদির আরতানের। তবে তাতে কী? গতকাল বুধবার (১০ জুন) দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেলেন তিনি। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দর ও স্টেডিয়ামে  হাজার-হাজার মানুষ পতাকা, ছবি হাতে জড়ো হয়ে স্বাগত জানান তাঁকে। ইতিহাস না গড়ার দুঃখ ভুলে গিয়ে উ‍ৎসবে মেতে উঠেছিলেন বঞ্চিত রেফারি ওমর আবদুলকাদির আরতানে-ও।

গত ৮ বছর ধরে ফিফার রেফারি হিসেবে কাজ করছেন ওমর আবদুলকাদির আরতানে। গত বছর ২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারিও হন। এবারই ইতিহাসে প্রথম সোমালিয়ান হিসেবে ডাক পেয়েছিলেন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার। ইতিহাস গড়তে পৌঁছেও গিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। অপরাধ তিনি সোমালিয়ার নাগরিক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কালো তালিকায় রয়েছে সোমালিয়া। সেই দেশের নাগরিকদের জন্য দেশের দরজা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। বিফল মনোরথেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন আরতানে। বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর ও স্টেডিয়ামে জড়ো হন হাজার-হাজার সমর্থক। স্টেডিয়ামে তাকে ‘গেস্ট অব অনার’ হিসেবে সম্মান জানানো হয়।  সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বাররেও আরতানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি ‘লাখো মানুষের হৃদয় জয় করেছেন’ এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণায় পরিণত হয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ না পেলেও হতাশ নন আরতানে। দেশের মাটিতে পা দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিকার সেরা রেফারি বলেন, ‘যা হয়েছে তা নিয়তি। ফিফার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। সোমালিয়ার তরুণদের বলতে চাই আশা হারিও না। সোমালিয়া আমাদের দেশ। ভাল হোক বা খারাপ এটাই আমার ঘর। আমি আর কোথাও থাকতে চাই না।’

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের