চার বছর বাদে চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা, বিদায় বেলায় চোখে জল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে চার বছর আগে চেলসিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার থিয়াগো সিলভা। প্রথমে মাত্র এক বছরের জন্য যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের প্রিমিয়ার ক্লাবে। কিন্তু চার-চারটা বছর কাটিয়ে দিলেন। সোমবার চোখের জলেই চেলসি ছাড়ার কথা ঘোষণা করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। জানিয়ে দিলেন, চলতি মরসুমের শেষেই প্রিমিয়ার লিগের ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। চার বছর চেলসিতে কাটানোর স্মৃতি ভোলা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

২০২০ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে চেল;সিতে যোগ দিয়েছিলেন থিয়াগো সিলভা। তিনি যখন প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লিখিয়েছিলেন তখন চেলসির কোচ ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এরপর টমাস টুখেল, গ্রাহাম পটার এবং মরিসিও পচেত্তিনোর অধীনে খেলেছেন। এখনও পর্যন্ত ১৫১ ম্যাচে চেলসির জার্সি গায়ে নেমেছেন। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে তিনটি শিরোপা জিতেছেন। তার মধ্যে ২০২০–২১ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় ছিল। চলতি মরসুমে মোট ৩৪ ম্যাচে ব্লু ব্রিগেডের হয়ে মাঠে নেমেছেন।

এদিন চলতি মরসুমের শেষে চেলসি থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে থিয়াগো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘সাধারণ পরিস্থিতিতেই বিদায় বলা অত্যন্ত কঠিন। এখানে তো পারস্পারিক ভালবাসা অনেক তীব্র। তাই বিদায় বলাটা আরও বেশি কঠিন।’ আপাতত চেলসি থেকে বিদায় নিলেও ভবিষ্যতে ফের ব্লু ব্রিগেডের সঙ্গে যুক্ত হওয়ার আশাও ব্যক্ত করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার। তাঁর কথায়, ‘আমি আশা করি চেলসির দরজা আমার জন্য খোলা থাকবে। ’

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড