বিপাকে যোগগুরু রামদেব, ২৭.৪৬ কোটি বকেয়া জিএসটি মেটানোর নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিপাকে যোগগুরু রামদেব। কর ফাঁকি দেওয়ায় এবার রামদেবের সংস্থা পতঞ্জলিকে শোকজ নোটিশ দিল জিএসটি ইন্টালিজেন্স ডিপার্টমেন্ট। ২৭.৪৬ কোটি টাকা বকেয়া রয়েছে সংস্থাটির।

রামদেবের সংস্থার তরফে শোকজ নোটিশের প্রাপ্তি স্বীকার করে জানানো হয়েছে, শোকজ নোটিশ তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংস্থা। প্রয়োজনে জিএসটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। জানা গিয়েছে, রামদেবের সংস্থার সুদ সমেত ২৭ কোটি ৪৬ লক্ষ ১৪ হাজার ৩৪৩ টাকা জমা দেওয়া বাকি। গত ২৬ এপ্রিল ছত্তিশগড়ের জিএসটি ইন্টালিজেন্স বিভাগের তরফে পতঞ্জলি সংস্থাকে শোকজ নোটিশ ধরানো হয়। সম্প্রতি খাদ্য ও ভোজ্য তেল ছাড়াও অন্য ক্ষেত্রে বিনিয়োগের চিন্তাভাবনা করেছিল পতঞ্জলি সংস্থা। এরইমধ্যে জিএসটির বকেয়া টাকা মেটানোর চিঠি এল রামদেবের সংস্থার কাছে। 

এদিকে এদিনই পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করে উত্তরাখণ্ড সরকার। যে সব পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে দিব্যা ফার্মেসির   শ্বসারী গোল্ড, ব্রনকম, শ্বসারী আওয়ালেহ, লিপিডোম, বিপি গ্রেট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট, আইগ্রিট গোল্ড। এবার কর ফাঁকির জন্য শোকজ নোটিশ ধরানো হল রামদেবের সংস্থাকে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত