‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবং তাঁর দল সংখ্যালঘুদের পাশেই দাঁড়াবেন। পাশেই থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ বছর ধরে কংগ্রেস করার পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস(TMC) গড়ে তোলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সময়ের পরে বাংলার(Bengal) বুক দিয়ে গঙ্গার জল যত গড়িয়ে গিয়েছে ততই হীনবল হয়েছে কংগ্রেস। আর তৃণমূলই হয়ে উঠেছিল বাংলার প্রধান বিরোধী দল। ২০১১ সালে সেই তৃণমূলই বাংলার বুকে পরিবর্তন সাধন করে। দল তৈরির পরে মাত্র ১৩ বছরের মধ্যে তৃণমূলের সেই সাফল্যের নেপথ্যে ছিল বাংলার অগ্নিকন্যার উপস্থিতি এবং অবশ্যই রাজ্যের সংখ্যালঘু সমাজের(Minority Society) একটা বড় অংশের সমর্থন। পরবর্তীকালে তৃণমূল বাংলার বুকে ক্রমশই শক্তিশালী হইয়ে উঠেছে, সেই সংখ্যালঘুদের সমর্থনেই। এই ২৪’র ভোটের আবহেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবং তাঁর দল সংখ্যালঘুদের পাশেই দাঁড়াবেন। পাশেই থাকবেন। সে যত বড় বাধা-বিপত্তি আসুক না কেন।

বাংলার বুকে এদিন ৪ জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিটি সভা থেকেই তিনি নিশানা বানিয়েছেন সংখ্যালঘু সমাজকে। তিনি বলেছেন, ‘কংগ্রেস, তৃণমূল, বাম সব এক। এরা এখন জনজাতি, তফসিলি জাতি, অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ছিনিয়ে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করতে চায়। গবাদি পশুখাদ্য দুর্নীতিতে অভিযুক্ত এক নেতাই সব প্রকাশ করে ফেলেছেন। অসুস্থতার কারণে জেলের বাইরে এসেছেন। তিনি জানিয়েছেন, সংরক্ষণ মুসলমানদের দিয়ে দেওয়া হবে। কংগ্রেস খেলাতেও সংখ্যালঘুদের সংরক্ষণের কথা বলেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বঞ্চিতদের যে অধিকার, মোদিজি তার চৌকিদার।’ কার্যত আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নাম না নিয়েই এই কথা বলেন মোদি। সেই কথা লুফে নিয়ে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার সভা থেকে ও পরে হাওড়া জেলার উলুবেড়িয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করেছেন মোদি ও বিজেপিকে।

কী বলেছেন মমতা? এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ওরা বলছে, সংখ্যালঘুরা তপসিলি জাতি-উপজাতিদের সংরক্ষণে ভাগ বসাবে। কেন বসাতে যাবে? এই কথা এমন সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন? পারবেন না। আমি বলছি, মুসলিমদের জন্য যেমন যা সুবিধা আছে, তা থাকবে। তপসিলিদের জন্য যা আছে, থাকবে। সংরক্ষণের সুবিধা আরও বাড়বে, কমবে না। মুসলিমরা কেন তফসালি জাতি, উপজাতিদের সংরক্ষণ কেড়ে নেবে? এটা তো সংবিধানের গ্যারান্টি। মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই। ওরা জানে ওদের ওবিসি স‌ংরক্ষণ রয়েছে।’

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প