দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, ‘কু সন্তান যদিও বা হয় কু মাতা কখনোই নয়’। কিন্তু ঝাড়খণ্ডের চাইবাসার চক্রধরপুর রেলওয়েতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা সেই প্রবাদকে যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চলন্ত ট্রেন থেকে নিজের দেড় বছরের বাচ্চাকে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এই  ঘটনায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে  পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেসে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। রাজখড়সাওয়ান ও মহালিমরূপ স্টেশনের মাঝামাঝি এলাকায় আচমকাই ট্রেনের জানালা দিয়ে নিজের দেড় বছর বয়সী শিশুকে বাইরে ছুঁড়ে ফেলেন অভিযুক্ত মহিলা। ঘটনার জেরে  মুহূর্তের জন্য হতবাক হয়ে যান সহযাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই মহিলা এরপর তার প্রায় তিন বছর বয়সী আরেক সন্তানকেও ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত এগিয়ে আসেন যাত্রীরা। তারা শিশুটিকে উদ্ধার করে নিরাপদে রাখেন এবং অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে আটক করে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) হাতে তুলে দেন। খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে আরপিএফ। দীর্ঘ অনুসন্ধানের পর মহালিমরূপ ও রাজখড়সাওয়ান স্টেশনের মধ্যবর্তী রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন উদ্ধারকারীরাও।

আরও পড়ুনঃসব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম মুদ্রাবতী গোপে। পশ্চিম সিংভূম জেলার মাঝগাঁও এলাকার বাসিন্দা তিনি। তার স্বামী শাহাবুদ্দিন পশ্চিমবঙ্গের বাসিন্দা। অভিযোগ, চার বছর আগে মুদ্রাবতীকে অপহরণ করে বিয়ে করেছিলেন শাহাবুদ্দিন। পরে নাম পরিবর্তন করে হাসিনা বেগম নামে হায়দরাবাদে বসবাস করছিলেন তারা। বর্তমানে অভিযুক্ত মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জিআরপি, আরপিএফ ও স্থানীয় পুলিশ। ঠিক কী কারণে একজন মা এমন নির্মম পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তদন্তে নেমেছে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের