একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমের মাঝেই সাধারণ ক্রেতা ও লগ্নিকারীদের জন্য দারুণ খুশির খবর। টানা কয়েকদিনের দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার আচমকাই অনেকটা সস্তা হল সোনা ও রুপো। আন্তর্জাতিক বাজারের ইতিবাচক প্রভাব এবং দেশীয় বাজারে চাহিদা জোগানের ভারসাম্যের জেরে মুল্যবান দুই ধাতুর দাম অনেকটাই কমে গিয়েছে এক ধাক্কায়।

বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বাজার খোলার পর থেকেই রুপোর দামে বড় পতন দেখা যায়। জুলাই মাসের ফিউচার চুক্তিতে রুপোর দাম প্রতি কেজিতে ৩ হাজার ৫০০ টাকারও বেশি কমে যায়। বাজার খোলার সময় রুপোর দর দাঁড়ায় ২ লক্ষ ৭৪ হাজার ২৬৫ টাকা প্রতি কেজি, যা আগের দিনের তুলনায় প্রায় ৩ হাজার ৫১৩ টাকা কম। বিশেষজ্ঞদের মতে, গত ১৩ মে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর থেকেই রুপোর দাম ক্রমাগত কমছে। এখন পর্যন্ত রুপোর দাম প্রায় ৩০ হাজার টাকারও বেশি নেমে এসেছে। উল্লেখযোগ্যভাবে, জানুয়ারি মাসে এমসিএক্সে রুপোর সর্বোচ্চ দাম ছিল ৪ লক্ষ ৫৭ হাজার ৩২৮ টাকা প্রতি কেজি। সেই তুলনায় বর্তমানে রুপোর দাম প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা কমে গিয়েছে।

আরও পড়ুন: ‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার 

শুধু রুপো নয়, সোনার বাজারেও একই ছবি দেখা গিয়েছে। এমসিএক্সে জুন মাসের ফিউচার ট্রেডিংয়ে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লক্ষ ২ হাজার ৯৪৮ টাকা। বর্তমানে সেই রেকর্ড দামের তুলনায় সোনা প্রায় ৪৩ হাজার টাকার বেশি সস্তা। এদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশীয় বাজারেও রুপোর দাম কমেছে। ফলে বিয়ের মরশুমে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার