গাজায় হামলা চালাতে গিয়ে বোলতার আক্রমণে কুপোকাত ১০ ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজা উপত্যকায়  প্রায় ১০ জন আইডিএফ ইজরায়েল সৈনদের বোলতা কামড়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ‘গাজা অপারেশন অভিযান’ চলাকালিন এই বোলতার কবলে পড়ে আইডিএফ সৈনরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বোলতার কামড় খেয়ে ১০ ইজরায়েলিকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আপাতত চিকিৎসা চলছে তাঁদের।

জানা গেছে ইজরায়েলের নিরিম সীমান্তের কাছে অভিযানের সময় একটি ট্যাংক বোলতার আবাসস্থলে আঘাত হানে। এসময় রেগে গিয়ে বোলতার দল ইজরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে।

তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে ১০ জন ইজরায়েলি সেনা ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

এই বিষয়ে উল্লেখ্য যে গত বছরের ৭ই অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে আনুমানিক ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে বন্ধ নেই এই হামলা। বহু মানুষ প্রান ভয়ে গাজা থেকে পালাতে শুরু করেছেন। কাউকে রেহাই দিচ্ছে না ইজরায়েল। যেখানেই আশ্রয় নিচ্ছেন সেখানেই হন্যে হয়ে খুঁজছেন ইজরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এখনও অবধি বন্ধ নেই হামলা। প্রতি মুহুর্তে মৃত্যুকে চোখের সামনে দেখছেন সেখানকার মানুষজন।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক