দুবাই থেকে ফিরে সোজা ভোটকেন্দ্রে, স্ত্রী ও পুত্রের সঙ্গে ভোট দিলেন রাজামৌলি

একটু বেলা বাড়তেই হায়দরাবাদে ভোট দিলেন তেলেগু সুপারস্টার মহেশবাবু, পরিচালক রাজামৌলি। ভোট দিতে দুবাই থেকে সরাসরি হায়দরাবাদ ভোটকেন্দ্রে পৌঁছেছেন রাজামৌলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এবারের লোকসভার নির্বাচন হচ্ছে মোট সাত দফায়। ইতিমধ্যেই ৩ দফার ভোট পর্ব শেষ। আজ চতুর্থ দফার ভোটপর্ব। গোটা দেশের ৯ টা রাজ্যে ৯৬ টি আসনে চলছে ভোটপর্ব। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সকাল সকালে নিজ নিজ ভোটকেন্দ্রে ভিড় জমাচ্ছেন। পাছে তাঁদের দেখতে ভিড় না জমে কোনও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার সকালে হায়দরাবাদে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন ‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুন। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী থেকে জুনিয়র এনটিআর-সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। একটু বেলা বাড়তেই হায়দরাবাদে ভোট দিলেন তেলেগু সুপারস্টার মহেশবাবু, পরিচালক রাজামৌলি। ভোট দিতে দুবাই থেকে সরাসরি হায়দরাবাদ ভোটকেন্দ্রে পৌঁছেছেন রাজামৌলি।

তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং পুত্র কার্তিকেয়াও। গণতন্ত্রের উদযাপনের আজ চতুর্থ দফার ভোটপর্ব। তেলেঙ্গানায় ১৭ টি লোকসভা আসনে ভোট চলছে। ভোট দিয়ে বেরিয়ে এস এস রাজামৌলি তাঁর অভিমত ব্যক্ত করেছেন। জানিয়েছেন ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। তাই শত ব্যস্ততা থাকতেও এদিনটির জন্যে বিশেষভাবে দুবাই থেকে দেশে ফিরেছেন রাজামৌলি। আর ভোটে তার যাত্রা ছিল বেশ আকর্ষণীয়। এসএস রাজামৌলি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই জানিয়েছেন যে, তিনি সোমবার সকালে দুবাই থেকে ফিরেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি ভোট কেন্দ্রে পৌঁছেছেন।

স্ত্রী রামা রাজামৌলির সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন প্রখ্যাত পরিচালক। ভোট দেওয়ার পর তাঁরা আঙুলে নীল কালি দেখিয়েছেন। সঙ্গে ক্যাপশন লিখেছেন, ‘দুবাই থেকে উড়ে… এয়ারপোর্ট থেকে সরাসরি ভোট কেন্দ্রে পৌঁছেছি, তাই মুখে ক্লান্তি দেখা যাচ্ছে। ভোট দেওয়া হয়েছে। আপনি কি ভোট দিয়েছেন?’ পরিচালকের ভূয়সী প্রশংসা করেছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভোটের ব্যাপারে আপনার প্রতিশ্রুতি আশ্চর্যজনক। আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি বুথে এসেছেন। এটা একজন সচেতন নাগরিকের কর্তব্য। অস্কার বিজয়ী MM Keeravani আজ ভোট দিয়েছেন।ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাকে ভোট দিতে হবে কারণ আপনি গণতন্ত্রে আছেন’। আল্লু অর্জুন ভোট দিয়ে বেরিয়ে ভক্তদের তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, “এটি আমাদের সকলের জন্য, এই দেশের নাগরিকদের জন্য একটি অত্যন্ত দায়িত্বশীল দিন। আমি জানি বেশ গরম কিন্তু আসুন সামান্য প্রচেষ্টা করি। কারণ আজ আমাদের জীবনের পরবর্তী পাঁচ বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি বলতে চাই, আমি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নই। আমি সব দলের প্রতি নিরপেক্ষ।”

চিরঞ্জীবী ভোট দিয়ে বাইরে বেরিয়ে বলেছেন, “আমি বলতে চাই, যতবারই বলে আসছি, এবারও বলছি নতুন নতুন হবে। আমি তাদের (তরুণ ভোটারদের) আপনার ভোটের ক্ষমতা ব্যবহার করার জন্য অনুরোধ করছি। ভোট আমাদের অধিকার।” চিরঞ্জীবীকে তার ভাই, অভিনেতা থেকে রাজনীতিবিদ পবন কল্যাণ সম্পর্কেও কথা বলেছেন। অভিনেতা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পিঠাপুরম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সকাল ৭টা থেকে নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯৬টি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। অন্ধ্র প্রদেশের রাজ্য বিধানসভার ১৭৫টি আসন এবং ওড়িশার রাজ্য বিধানসভার ২৮টি আসনের জন্য একযোগে ভোটগ্রহণ হবে। ৯৬টি লোকসভা আসনের মধ্যে ২৫ টি অন্ধ্রপ্রদেশের, ১৭ টি তেলেঙ্গানার, ১৩ টি উত্তরপ্রদেশের, ১১ টি মহারাষ্ট্রের, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি, বিহারের পাঁচটি, ঝাড়খণ্ড ও ওড়িশার প্রতিটি, চারটি এবং জম্মুর একটি আসনে চলছে ভোটগ্রহণ। ৯৬টি সংসদীয় আসনের মোট ৪,২৪৪ মনোনয়ন দাখিল করা হয়েছিল।চতুর্থ ধাপে বিভিন্ন আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রধান অধীর রঞ্জন চৌধুরী, টিএমসি নেতা মহুয়া মৈত্র, বিজেপি নেতা গিরিরাজ সিং, জেডিইউ-র রাজীব রঞ্জন সিং (লালন সিং), টিএমসি নেতা শত্রুঘ্ন সিনহা এবং ইউসুফ পাঠানের মতো নেতারা এই ভোটপর্বের প্রতিদ্বন্দ্বি। বিজেপি নেতা অর্জুন মুন্ডা এবং মাধবী লাথা এবং অন্ধ্র প্রদেশ কংগ্রেসের প্রধান ওয়াই এস শর্মিলাও রয়েছেন। এখনও অবধি, লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট পর্যন্ত ২৮৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত