চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

Share:

নিজস্ব প্রতিনিধি : চাঁদে বেড়াতে যাবেন?  চমকে উঠলেন তো! হ্যাঁ রেলগাড়িতে চড়ে এবার চাঁদ পর্যবেক্ষণ করার কথা ভাবছেন নাসা। আস্ত একটা রেলস্টেশন তৈরি হচ্ছে চাঁদে। আপনি হয়তো ভাবছেন চাঁদের মাটি যেখানে স্বপ্ন সেখানে রেলগাড়ি হবে কীভাবে ?  আপনার এই প্রশ্নের উত্তরে নাসা জানাচ্ছে চাঁদে রেল গাড়ি ঝিক ঝিক করে চলবে।

গবেষণার স্বার্থে অনেক অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে বিজ্ঞানী মহল। যেখানে মানুষ কখনো কল্পনা করে নি যে চাঁদে যাবে। সেখানকার মাটি ছোঁবে। সেখানকার পাথর জল নিয়ে গবেষণা চলবে। কিন্তু সত্যই তো তাই হয়েছে। এখন চাঁদে যাবার নাম শুনলে মানুষ আশ্চর্য হয় না। চাঁদ বসবাসের যোগ্য কিনা তাও নিয়ে ভাবতে শুরু করছে সকলে।

এমতবস্থায় নাসা জানিয়েছে, চাঁদে রেলস্টেশন বানিয়ে, রেললাইন বসিয়ে সেখানে ‘ট্রেন’ চালাবে তারা। তবে সেই রেল-পরিকল্পনা পৃথিবীর চেয়ে খানিক আলাদা বটে। চাঁদের ট্রেনেও ‘যাত্রী’ থাকবে, তবে তারা মানুষ নয়। না কোন এলিয়েনও নয়। থাকবে রোবট।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড। চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিবিধ পেলোড পাঠানো হয় চাঁদে। সেগুলির মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে। সেই পেলোড এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহণের কাজ করবে চাঁদের ‘রেলগাড়ি’।

চাঁদে রেলগাড়ি সত্যিই তাহলে তৈরি হতে চলেছে ! এই প্রসঙ্গে নাসা জানিয়েছে, তাঁদের এই পরিকল্পনার নাম ‘ফ্লোট’ (ফ্লেক্সিব্‌ল লেভিটেশন অন এ ট্র্যাক)। এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে। সেগুলি শুধু ফিল্ম ট্র্যাকের উপরে ভাসবে। চাঁদের মাটির ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট। নাসা জানিয়েছে, চাঁদের ধুলোভরা, রুক্ষ মাটিতে স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে ‘ফ্লোট’। এটি এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। তবে তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হতে চলেছে বলে জানিয়েছে নাসা।

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩