কাঁথিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে দিঘায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও চারচাকার গাড়ির মধ্যে  মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারান ৪ জন। জানা গিয়েছে সকালে সাড়ে সাতটা নাগাদ কাঁথির দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত দইসাই স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।  এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, ‘জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।‘  অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর রোড-শো রয়েছে কাঁথি শহরে।  আর সেদিনেই এই দুর্ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা দিঘাগামী পর্যটকবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময়  গতিবেগ বেশি থাকায় বাস এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীবাহী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। নিহত সকলেই নদীয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনার জেরে গাড়ির অবস্থা এতটাই খারাপ যে এখনও নিহতদের দেহ উদ্ধার করা যায়নি। বর্তমানে প্রশাসনের তরফে জোর কদমে চলছে উদ্ধারকাজ। কি করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন