টি ২০-তে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০-তে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ ও তার থেকে বেশি রান করার নজির গড়লেন বাবর। সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েছেন পাকিস্তানি এই খেলোয়াড়।

টি ২০ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে ৩৯ বার ৫০ বা তার থেকে বেশি রান করে ফেলেছেন বাবর। টি ২০ ক্রিকেটে এত বেশি ৫০ বা তার থেকে বেশি রান করার রেকর্ড কোনও ব্যাটসম্যানের নেই। এতদিন এই রেকর্ডটি ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কেহলির দখলে। টি ২০ ফরম্যাটে কোহলি ৩৮ বার ৫০ বা তার থেকে বেশি রান করেছেন। এবার বিরাটের সেই রেকর্ড ভেঙে দিলেন পাক অধিনায়ক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে ৪২ বলে ৭৫ রান করেন বাবর। এই ৭৫ রানের মধ্যে ছিল ৬টি চার ও পাঁচটি ছয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭৫ রান করেই টি ২০ ফরম্যাটে নয়া রেকর্ড গড়ে ফেললেন বাবর। বাবর, বিরাট কোহলির পরই টি ২০-তে সর্বাধিক ৫০ বা তার থেকে বেশি রান করার কৃতিত্ব রয়েছে রোহিত শর্মার।

এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই এক ওভারে ২৫ রান করেন বাবর। এর আগে কোনও পাকিস্তান ব্যাটসম্যানের এক ওভারে ২৫ রান করার রেকর্ড নেই। আয়ারল্যান্ড সিরিজের পর পাকিস্তান দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলির আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বাবরের কাছে। এখনও পর্যন্ত টি ২০ ক্রিকেটে সবেচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ১০৯টি ইনিংস খেলে ৪০৩৭ রান করেছেন বিরাট। এরপরই রয়েছেন রেহিত শর্মা। রোহিত করেছেন ৩৯৭৪ রান। রোহিতের পরেই তৃতীয় স্থানে রয়েছে বাবর আজম। বাবর এখনও পর্যন্ত ১১০টি ইনিংস খেলে ৩৯৫৫ রান করেছেন। ফলে বাবরের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই সুযোগ থাকছে কোহলির রেকর্ড ভেঙে দেওয়ার।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা