লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাহি ঘোষণা ব্যুমেরাং হবে, আশঙ্কায় বঙ্গ বিজেপি

বঙ্গ বিজেপির অন্দরেই আশঙ্কা ছড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাহি ঘোষণা না ব্যুমেরাং হয়। শাহি ঘোষ্ণায় বাংলার মহিলারা বেজায় ক্ষুব্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট শুরুর আগেই উত্তরবঙ্গের কোচবিহারের মাটি থেকে ধেয়ে এসেছিল গেরুয়া হুমকি, ‘বিজেপি জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) বন্ধ করে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার বাংলার মেয়েদের ভিক্ষা দেওয়ার লাইনে দাঁড় করিয়েছে।’ সেই হুমকি ধমকি ঠিক না বেঠিক সেটা ৪ জুনের আগে জানা যাবে না। তবে বিজেপির সেই হুমকি ধমকিকেই হাতিয়ার বানিয়ে ফেলেছেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুইজনই এখন নিয়ম করে প্রতিটি সভা থেকে বিজেপির সেই হুমকি ধমকি মানুষের দরবারে পৌঁছে দিয়ে কড়া কড়া শব্দে নিশানা বানাচ্ছেন পদ্মশিবিরকে। তৃণমূলের এই পরিকল্পনা যে বাংলার মহিলাদের মধ্যে বিজেপির প্রতি গণরোষ জাগিয়ে দিয়েছে সেটা বিলক্ষণ টের পেয়েছিলেন পদ্মনেতারা। সেই কারণেই সম্প্রতি অমিত শাহ(Amit Shah) বাংলার মাটিতে ভোটপ্রচারে এসে জানিয়ে দেন, বিজেপি জিতলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বরঞ্চ বিজেপি বাংলার ক্ষমতায় এলে আরও ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এখন বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরেই আশঙ্কা ছড়িয়েছে এই শাহি ঘোষণা না ব্যুমেরাং হয়ে যায়।

কেন ভয়? পদ্মনেতাদের দাবি, ‘ভয় মাত্র ১০০ টাকা ঘিরে। শাহ যদি দলের হয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকির জেরে ক্ষমা চেয়ে নিয়ে শুধু ঘোষণা করতেন যে বিজেপি বাংলার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, তা চালু থাকবে, তাহলে এই ভয়ের জয়াগা তৈরি হতো না। কিন্তু উনি বললেন, বিজেপি বাংলার ক্ষমতায় এলে আরও ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য। বিজেপি কী বাংলার মহিলাদের ভিক্ষা দিচ্ছে, যে মাত্র ১০০ টাকা বাড়ানোর কথা বলছেন শাহ! আসলে অনেকেরই শাহের এই কথা শুনে মনে হয়েছে, বিজেপি আসলে মেয়েদের ভিখারির চোখেই দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ও সম্মাণ প্রদানের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। শাহ এমন ভাবে ১০০ টাকা বাড়ানোর বলছেন, যা দেখলে শুনলে মনে হবে বিজেপি বাংলার মেয়েদের ১০০ টাকা ভিক্ষা দিচ্ছে। যে ভিক্ষা দেয়, সে তো যখন তখন তা বন্ধ করেও দিতে পারে। আর এই ভিক্ষা কী সম্মাণের? বাংলার মেয়েরা কেন তা মানবে? বরঞ্চ এই ঘোষণার জেরে বিজেপি বাংলার মেয়েদের ভোট হারাবে।’ দাবি বাংলার বিজেপির নেতাদের একাংশের।

ওয়াকিবহাল মহলেরও দাবি, শাহি মন্তব্যটিকে সহজে নিচ্ছেন না বাংলার মহিলারা। রাজ্যের সর্বত্র মহিলাদের বক্তব্য, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি অপমানজনক। তা ভিক্ষার সামিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের সঙ্গে সম্মান জড়িয়ে। কিন্তু অমিত শাহের কথায় মহিলাদের প্রতি প্রকাশ পেয়েছে চূড়ান্ত অসম্মান।’ লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। মাসে মাসে ১০০০ বা ১২০০ টাকা। বিজেপি লাগাতার এই প্রকল্প বন্ধ করার হুঙ্কার দিয়ে চলেছে। কিন্থু এখন পরিস্থিতি বেগতিক দেখে শাহ লক্ষ্মীর ভান্ডার নিয়ে উলোটপুরাণ গাইছেন। কিন্তু বাস্তবে শাহি মন্তব্য ব্যুমেরাং হয়ে বাংলার মহিলাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে বিজেপির প্রতি। তাঁদের বক্তব্য, ‘মহিলাদের তাচ্ছিল্য করলেন শাহ, অপমান করল বিজেপি। তারা আগে ভিক্ষার দান বলেছিল। এখন সেই ভিক্ষার দানের মতোই ১০০ টাকা ছুঁড়ে দিতে চাইছে।’ অমিত শাহের ১০০ টাকা বাড়ানোর কথা বাস্তবে ঘি ঢেলেছে আগুনে। মহিলারা বেজায় ক্ষুব্ধ। বিজেপির ভিক্ষার দান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, রাজ্যের সর্বত্র এখন একই আওয়াজ ঘুরছে।

একই সঙ্গে ভোটের দিন বুথে বুথে মহিলাদের উপস্থিতি আত্মবিশ্বাস তুঙ্গে তুলেছে তৃণমূলকে। উত্ত রবঙ্গ হোক কী দক্ষিণবঙ্গ, এখনও পর্যন্ত প্রতিটি দফার ভোটের দিন ভোটদানের লাইনে মহিলাদের উজ্জ্বল উপস্থিতি রীতিমত চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। বিভিন্ন বুথে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ভোটদানকে ঘিরে। বিশেষজ্ঞ মহলের ধারণা, মহিলাদের বুথে এসে ভোটদানের এই আগ্রহ যথেষ্ট ইঙ্গিতবাহী। সাধারণত পঞ্চায়েত, পুরসভা ভোটে শতাংশ হিসাবে ভোটদানের সংখ্যা অনেকটাই বেশি হয়। সেই তুলনায় লোকসভা ভোটে পোলিং অনেকটায় কমে। কিন্তু বাংলায় এখনও পর্যন্ত ভোটদানের যে হার দেখা যাচ্ছে তাতে করে মহিলাদের ভোটদান রাজ্যের শাসক দলের জয়ের রাস্তাই কার্যত চওড়া করে দিচ্ছে। আর মহিলারা প্রকাশ্যে স্বীকারও করছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক কাজ করেছেন। লক্ষ্মীর ভান্ডার চালুর পরে এখন ছেলেমেয়েদের পড়াশোনার খরচ নিয়েও ভাবতে হয় না। দিদি আমাদের জন্য এত কিছু করতে পারেন, তাঁর জন্য আমরা একটা দিন দিতে পারব না! লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সম্মান দিয়েছে। কারও কাছে হাত পাততে হয় না। দিদিকে সম্মান দিতেই আমরা ভোট ময়দানে নেমেছি।’ 

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা