রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে মানবেন? কী উত্তর দিলেন কেজরিওয়াল?

Share:

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস বিরোধিতাকে পুঁজি করেই রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও কট্টর  বিরোধিতাকে সরিয়ে চলতি লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দিল্লি-হরিয়ানা ও গুজরাতে লড়ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট জিতবে বলে আত্মপ্রত্যয়ী কণ্ঠে ঘোষণা করেছেন আপ সুপ্রিমো। তবে ইন্ডিয়া জোট ক্ষমতায় জিতলে প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধিকে তিনি মেনে নেবেন কিনা, তা নিয়ে স্পষ্ট কোনও জবাব দিলেন না কেজরিওয়াল।

বুধবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে একান্ত সাক্ষা‍ৎকার দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওই সাক্ষা‍ৎকারে কেজরিওয়ালের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কী তিনি প্রধানমন্ত্রী হবেন? জবাবে এক গাল হেসে আপ সুপ্রিমো বলেন, ‘আম আদমি পার্টি ছোট একটা রাজনৈতিক দল। গোটা দেশে মাত্র ২২ আসনে লড়ছে। ফলে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছাই আমার নেই। এই নির্বাচন হচ্ছে দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর লড়াই। এক স্বৈরাচারীর (পড়ুন নরেন্দ্র মোদি) হাত থেকে দেশকে বাঁচানোর লড়াই। যদি কেন্দ্রের বর্তমান শাসকদল ফের ক্ষমতায় ফিরে আসে তাহলে দেশে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট থাকবে না।’

‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি মেনে নেবেন কিনা জানতে চাওয়া হলে সরাসরি উত্তর এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। খানিকটা ধোঁয়াশা রেখে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন, তা জোটের শরিক দলগুলির নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসে ঠিক করবেন।’ তিনি জেলে থাকাকালীন তাঁর হয়ে জনমত সংগ্রহে পথে নেমেছিলেন সুনীতা কেজরিওয়াল। যদিও স্ত্রীর সক্রিয় রাজনীতিতে যোগদান ও ভোটে লড়াইয়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের