চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফলপ্রকাশের আগেই ১ জুন জরুরি বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র একদফা ভোট গ্রহণ বাকি। এই পরিস্থিতিতে শেষ দফা অর্থাৎ ১ লা জুনের দিনেই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। একদিকে যেমন রয়েছে এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার আগে ১ লা জুন বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। প্রাথমিকভাবে মনে কড়া হচ্ছে, এই বৈঠকে আলোচনা কড়া হবে জোটের পরবর্তী পদক্ষেপের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ নিয়ে। তবে এই নিয়েছে বিরোধী জোটের তরফে কিছু জানান হয়নি। বলা বাহুল্য, ফলপ্রকাশের আগেই  বিরোধী ইন্ডিয়া জোটের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরাতে ২০২৩ সালে বিরোধীরা একসঙ্গে হয়ে ইন্ডিয়া জোট গঠন করে।  আসন্ন নির্বাচনে দেশের বেশটি রাজ্যে একসঙ্গে লড়ছে বিরোধী জোট। এই আবহে ১ লা জুন ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য ইতিমধ্যেই রাহুল গান্ধি থেকে শুরু করে এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল , আরজেডি নেতা তেজস্বী যাদব সহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানান হয়েছে। তবে এই বৈঠকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যোগদান করেন কিনা সেটাই এখন মুল বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ