দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার ভোটের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

নিজস্ব প্রতিনিধি: শনিবার শেষ দফার লোকসভা নির্বাচনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উপকূলবর্তী জেলায় বইবে ঝড়ো হাওয়া। একই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের। এছাড়া গণনা দিনও ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।প্রাক বর্ষার বৃষ্টি চলছে রাজ্যে। তার প্রাবল্য বৃদ্ধি করছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। উত্তরে বৃষ্টি চলবে। পরিস্থিতি অনুকূল থাকবে। তাই আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলার উত্তর দিকের রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কেরলের বাকি অংশে এবং নাগাল্যান্ড, মনিপুর, মিজোরামের বাকি অংশটুকুতে ঢুকে পড়বে মৌসুমী বায়ু ।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন, অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ত্রিপুরা, অসম, মেঘালয়ের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণে কেরল, মাহে ও তামিলনাড়ুর বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু।আগামী চার দিন ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।প্রাক বর্ষার বৃষ্টি শুরু। শনিবার উইকেন্ডে বৃষ্টি বাড়বে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে হতে পারে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন দিন।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা।সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি(Heavy Rain) । সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। এই ভারী বৃষ্টি চলবে চার দিন।পয়লা জুন শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে।কলকাতাতে(Kolkata) প্রাক বর্ষার বৃষ্টি চলবে। আগামী চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভোটের শেষ দফা এবং গণনার দিনেও বৃষ্টির হাত থেকে সম্পূর্ন মুক্তি নেই কলকাতার।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ