৬ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে টহল দেবে: নির্বাচন কমিশন

১ জুন কলকাতায় ভোটের পর, কেন্দ্রীয় বাহিনীর ৪০০ টি কোম্পানি ৬ জুন পর্যন্ত থাকবে কলকাতায়। যার মধ্যে BSF, CRPF এবং এসএসবি-এর ব্যাটালিয়নগুলিকে রাজ্যে জুড়ে বহাল রাখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১ জুন। শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোটপর্ব। বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ৮ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫৭ টি কেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে৷ এছাড়া ওড়িশা রাজ্য বিধানসভার অবশিষ্ট ৪২ টি বিধানসভা কেন্দ্রেও একই সঙ্গে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। দেড় মাস ব্যাপী এই গনতান্ত্রিক উৎসবের আজ শেষপর্ব। ভোটগ্রহণ হবে দেশজুড়ে। এই পর্বে বাংলার ৫৭ আসনে ভোট। তালিকায় আছে, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। এই ৫৭ আসনে লড়াইয়ে রয়েছেন ৯০৪ জন প্রার্থী। মোট ১.৬৩ কোটি ভোটার -৮৩.৪৯ লক্ষ পুরুষ, ৮০.২০ লক্ষ মহিলা এবং ৫৩৮ জন তৃতীয় লিঙ্গ। মোট ১৭,৬৭০ টি ভোটকেন্দ্রে তাঁরা ভোটা দেবে। ভোটের দিন কয়েক আগে থেকেই কলকাতা মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তাকর্মী দ্বারা।

তবে আজ ভোট মিটলেও তাঁদের কাজ শেষ হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সিনিয়র কর্তা। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ৪০০ টি কোম্পানিকে ৬ জুন পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের ওই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘১ জুন কলকাতায় ভোটের পর, ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৬ জুন পর্যন্ত থাকবে কলকাতায়। যার মধ্যে BSF, CRPF এবং এসএসবি-এর ব্যাটালিয়নগুলিকে রাজ্যে জুড়ে বহাল রাখা হবে নিরাপত্তা বজায় রাখার জন্যে।। গতকাল রাতে কলকাতা পুলিশ হাওড়া ব্রিজের কাছে চেকিংয়ের সময় ৪ টি বাইকারের কাছ থেকে ১০ লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাই হোক, লোকসভার সপ্তম দফার ভোটপর্বে রয়েছে একঝাঁক হেভিওয়েট তারকা প্রার্থী। তালিকায় আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বার বারাণসীর সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির (BJP) একঝাঁক হেভিওয়েট প্রার্থীর মধ্যে হিমাচলপ্রদেশের মান্ডি আসন থেকে লড়ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। গোরক্ষপুরে বিজেপির টিকিটে ভোট ময়দানে ভোজপুরী মহাতারকা রবি কিষান। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচলের হামিরপুর থেকে। তৃণমূলের ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সাংসদ হতে তিনি প্রতিদ্বন্দিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি লড়ছেন জলন্ধর কেন্দ্রে। পাটলিপুত্রের ভোট ময়দানে রয়েছেন লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী। সপ্তম দফায় নজর কাড়বেন দুই নির্দল প্রার্থীও। আসানসোল কেন্দ্র থেকে ভোজপুরী গায়ক পবন সিং এবং বারাণসী থেকে জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গীলা।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি