লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! জমি তো দূর, পাওনা টাকা চাওয়ার পরও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই টাকা ফেরত না পেয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। অভিযুক্ত নদিয়া জেলার তৃণমূলের শান্তিপুর ২ নম্বর ব্লক সভাপতি উৎপল বসাক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতা নদিয়ার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ওই এলাকারই এক মহিলা সপরিবার বাড়ি ভাড়া নিয়ে থাকেন দীর্ঘদিন। তাঁর স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে কলকাতায় কাজ করেন। নিজের কোনও জায়গা না থাকায়, ওই তৃণমূল নেতাকে দীর্ঘদিনের জমানো টাকা এবং সোনার গয়না দিয়েছিলেন। একটা জমির জন্য।

মহিলার দাবি, তৃণমূল নেতা উৎপল বসাক তাঁকে আশ্বাস দিয়েছিলেন একটি সরকারি জমি পাইয়ে দেবেন বলে। কিন্তু কোনও কিছুই তিনি পাননি বলে অভিযোগ। পরবর্তীতে, মহিলা প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে তাঁর পাওনা টাকা ফেরত চায়। টাকা চাইতে গেলে তৃণমূল নেতা এবং তাঁর পরিবার উল্টে হুমকি দিতেন বলে অভিযোগ। কী করবেন বুঝতে না পেরে ওই মহিলা এদিন সোজা হাজির হন অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে।

শুধু তাই নয়, তৃণমূল নেতার বাড়ির সামনেই কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে ফেলেন আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে খবর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই কোনওরকমে ওই মহিলাকে উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যে, ওই মহিলা শান্তিপুর থানায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক