আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফলতায় অভিষেকের কেন্দ্রে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি : ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। প্রার্থীকে দেখেই গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। ঝাঁটা-জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা।

এদিন সকাল ১০টা নাগাদ ফলতার দিঘিরপাড় এলাকায় যান বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। বুথে যাওয়ার আগেই বিজেপি প্রার্থীকে আটকে দেন গ্রামবাসীরা। দেড় ঘণ্টা ধরে অভিজিৎ দাসকে ঘিরে রাখেন তাঁরা। সাড়ে ১১টা পর্যন্ত কুইক অ্যাকশান টিমের দেখা মেলেনি এলাকায়। এরপর ঘটনাস্থলে কুইক অ্যাকশান টিমকে আনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেন অভিজিৎ দাস। বিজেপি প্রার্থীর ফোন পাওয়ার পর ঘটনাস্থলে আসে কুইক অ্যাকশান টিম। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তারা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বলতে থাকেন, একশো দিনের কাজের টাকা চাই। একশো দিনের কাজের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেই পথ ছেড়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত কুইক রেসপন্স টিমের হস্তক্ষেপে বিজেপি প্রার্থীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, যেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, সেখানে পঞ্চায়েতে ভোট হয়নি। ছাপ্পা ভোট বন্ধ করতেই তিনি ফলতায় গিয়েছিলেন। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে তিন লক্ষের বেশি ভোটে জিতেছিলেন অভিষেক। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ