ভাঙড়ের অশান্তির ঘটনা নিয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তম দফা লোকসভা নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। একাধিক জায়গায় তৃণমূল-আইএসএফের মধ্যে সংঘর্ষের চিত্র সামনে এসেছে। এই পরিস্থিতিতে   দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করলেন  মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

শনিবার গভীর পতাকা লাগানকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে।  ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চণ্ডীহাট গ্রামে। তৃণমূলের তরফে জানান হয়েছে, দলীয় পতাকা লাগাতে গেলে আইএসএফের সমর্থকেরা গালাগালি করে তাদের। এরপরেই তৃণমূল কর্মীরা প্রতিবাদ শুরু করতেই মারধর করে আইএসএফ কর্মীরা।  অন্যদিকে  আইএসএফের দাবি, তারা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা এসে বাধা দেয়। তাতেই শুরু হয় সংঘর্ষ। এই ঘটনার জেরে দুপক্ষের কর্মীরাই  আহত হয়েছেন। পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

উল্লেখ্য, ভাঙড়ের অশান্তির  ঘটনা নিয়ে ইতিমধ্যেই আইএসএফকে আক্রমণ করেছে তৃণমূল।  এই নিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জানিয়েছেন, ‘আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে।‘ অন্যদিকে এখন পর্যন্ত যাদবপুরে ভোট পড়েছে ৪৩.২৫% । এই পরিস্থিতিতে ভাঙড়ের অশান্তি নিয়ে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ