ভোট সপ্তমী শেষ হতেই ভাটপাড়া-নৈহাটিতে বোমাবাজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ অর্থাৎ সপ্তম দফা ভোট মিটতেই ব্যারাকপুর জুড়ে ছড়িয়েছে সন্ত্রাস। এরপরেই ভাটপাড়া এবং নৈহাটিতে ফাটল বোমা। রাতের অন্ধকারে আচমকাই বোমাবাজির জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শনিবার রাতে  ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে। তবে এই ঘটনায় এখন কাউ গ্রেফতার হয়নি।

ভাটপাড়ার পরেই শনিবার রাতে নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে পড়ল বোমা। জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এই বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় বিরোধীদের নিশানা করেছে শাসক শিবির।

কাউন্সিলর রঞ্জন কর্মকার দাবি করেছেন, ২০১৯ এর প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী। সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে। আমরা ঘরে ঢোকার লোক নয়। তবে কারা এই বোমা বাজির ঘটনার সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে নৈহাটির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনায় ভাটপাড়া এবং নৈহাটির মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক