চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০১২ সালের পর আরও একটি ম্যাচ টাই

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে আরও একটি ম্যাচ টাই হল। ২০১২ সালের পর আরও একটি টি ২০ ম্যাচ টাই হল। সোমবার বার্বাডোজে ওমান ও নামিবিয়ার ম্যাচ প্রথমে টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে নাটকীয়ভাবে ম্যাচটি জেতে নামিবিয়া। পাশাপাশি এদিনের ম্যাচে সবচেয়ে বেশি এলবিডব্লুতে আউট হওয়ার রেকর্ডও তৈরি হয়েছে।

২০১২ সালের টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ টাই হয়ে যায়। এই দুই ম্যাচেই সুপার ওভারে ম্যাচ হেরে যায় কিউয়িরা। এই নিয়ে চতুর্থবার কোনও ম্যাচ টাই হল। টি ২০ বিশ্বকাপ যে বছর প্রথম শুরু হয়েছিল, সেই ২০০৭ সালে প্রথম টাই ম্যাচের ঘটনা ঘটে। সেই বছর ভারত-পাকিস্তান ম্যাচের নিষ্পত্তি হয়েছিল সুপার ওভারে। শেষ পর্যন্ত ভারত জয়লাভ করে।

এদিকে নামিবিয়ার ইতিহাসে এটাই প্রথম টাই ম্যাচ। তবে ওমানের এটা দ্বিতীয় ম্যাচ যেটা সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে। গত বছরে নেপালের বিরুদ্ধে ম্যাচটি টাই করে ওমান। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতেছিল। তবে এদিন আর শেষ হাসি হাসতে পারল না এশিয়ার এই দেশটি।

পাশাপাশি সোমবারের নামিবিয়া-ওমানের ম্যাচটিতে আরও একটি রেকর্ড হয়। এদিন ছয় জন ব্যাটসম্যান এলবিডব্লুতে আউট হয়েছেন। এর আগে তিনটি ম্যাচে পাঁচটি করে এলবিডব্লুতে আউট হওয়ার ঘটনা ঘটেছিল। তবে এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ