বাঘে খেল হরিণ! ঘাটালে দেবের জয়ের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রুক্মিণীর

এদিকে, দেবকে অনেক আগে থেকেই বিভিন্নভাবে বাক্যবাণে বিধেছেন হিরণ, কিন্তু প্রার্থী হওয়ার পর দেবকে বিভিন্নভাবে আক্রমনের জন্যে একেবারে তেতে ওঠেন হিরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা অনুযায়ী ফল মিলল। চটি পায়ে প্রচার, হাড় ভাঙা পরিশ্রম, মানুষের ভালোবাসা-আশীর্বাদ বিফলে গেল না। ঘাটাল থেকে হ্যাটট্রিক দেবের (Dev)। ২০১৪ থেকে তিনি ঘাটালের তৃণমূলের প্রার্থী। ২০১৪, ২০১৯, সালেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি নায়ক। ঘাটালে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। আর প্রেমিকের জয়ের খবর পেতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra)। একটি অ্যানিম্যাটেড ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন নায়িকা। যেখানে দেখা গিয়েছে, একটি হরিণের উপর বাঘ ঝাঁপিয়ে পড়ছে।

তবে কী এই পোস্টের মাধ্যমেই হিরণকে চূড়ান্ত খোঁচা দিলেন অভিনেত্রী? এক্ষেত্রে হরিণ হল হিরণ আর বাঘ হল দেব। লোকসভা নির্বাচনের এবার শুরু থেকেই রাজ্য-রাজনীতির নজরে ছিল ঘাটালের দুই প্রার্থী। দুই প্রার্থী আবার কলিগও বটে। যদিও ঘাটালের মানুষজনের হৃদয়ে থাকেন সুপারস্টার দেব। সেখানেই বিজেপিপ্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নাম ঘোষণা করেছিল পদ্মশিবির। এদিকে, দেবকে অনেক আগে থেকেই বিভিন্নভাবে বাক্যবাণে বিধেছেন হিরণ, কিন্তু প্রার্থী হওয়ার পর দেবকে বিভিন্নভাবে আক্রমনের জন্যে একেবারে তেতে ওঠেন হিরণ। তবে রাজনীতির ময়দানে দেব যে, একেবারে পাকাপোক্ত তা বারবারেই বুঝিয়ে দিয়েছেন নায়ক। আসলে লড়াই নয়, তিনি যে ভালোবাসায় বিশ্বাসী সেটাও জানিয়েছেন বারবার।

হাসিমুখে সামলেছিলেন সমস্ত আক্রমণ। আর এটাই তাঁর জয়ের মুখ্য হাতিয়ার। আর কথিত প্রেমিকের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত রুক্মিণী। তাই কাউকে আক্রমণ না করে একটি ছবিতেই কিস্তিমাত করেছেন নায়িকা। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী দেব জানিয়েছেন, “গত ৩ বছর সিবিআই তাঁর পিছনে পড়েছিল। ব্ল্যাকমেলও করা হয়েছে তাঁকে। যাঁরা চোর, তাঁদের ধরুক। ঘাটাল কেন্দ্রের মানুষই সব জবাব দিয়ে দিয়েছে। এর ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মী-সমর্থকদের সবাইকে নিয়ে তাঁর জয়। দায়িত্ব আরও বাড়লো।” এরপর তাঁকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান আছে সেটাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবয়। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেটাই ভোটের ফলাফলে বহিঃপ্রকাশ হল।

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন