বিজেপির ভরাডুবির সঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘মোদি ঘনিষ্ঠ’ গৌতম আদানির একাধিক সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ল আদানি গোষ্ঠীর শেয়ার। কেন্দ্রের মোদি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল আদানি গোষ্ঠী। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ারে পতন উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর অধিনস্থ ১০টি কোম্পানির শেয়ারের দর ৩ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা কমেছে। শেয়ার বাজার যখন বন্ধ হয়, তখন আদানি পোর্টের শেয়ারের দর ২১.২৬ শতাংশ কমেছে। পাশাপাশি আদানি এনার্জির শেয়ার কমেছে ২০ শতাংশ। সেইসঙ্গে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দরও ১৯.২০ শতাংশও কমেছে। আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম কমে ১৮.৮৮ শতাংশ। আদানি পাওয়ারের শেয়ার ১৭.২৭ শতাংশ ও অম্বুজা সিমেন্টের শেয়ার ১৬.৮৮ শতাংশ কমেছে। শোচনীয় অবস্থা আদানি উইলমার ও এসিসির শেয়ারেরও। এসিসির শেয়ারের দর কমেছে ৯.৯৮ শতাংশ। অন্যদিকে আদানি উইলমারের শেয়ারের দর কমেছে ১৪,৭১ শতাংশ। ১০টি কোম্পানির মধ্যের আটটির শেয়ারের দরই তলানিতে এসে ঠেকেছে।

উল্লেক্য, ২০১৪ সালে কেন্দ্রে মোদি ক্ষমতায় আসার পর ফুলেফেঁপে ওঠে আদানি গোষ্ঠী। ২০১৪ সালে যখন আদানি ক্ষমতায় এসেছিল, তখন আদানি গোষ্ঠীর নথিভুক্ত আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট ও আদানি পাওয়ারের শেয়ার ছিল ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। এরপর ২০১৯ সালে আদানি গোষ্ঠীর পাঁচটি কোম্পানির শেয়ার নথিভুক্ত হয়েছিল। আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি পোর্ট ছাড়াও আদানি গ্রিন ও আদানি এনার্জির শেয়ার নথিভুক্ত ছিল। সেই বছর আদানি গোষ্ঠীর শেয়ার বাজারের দর ১ লক্ষ ৮১ হাজার কোটি টাকা। এরপর আদানি গোষ্ঠীর শেয়ারের দরে আকস্মিক উত্থান হয়েছিল। একটা সময়ে হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর আদানির শেয়ারে পতন হয়েছিল। যদিও এরপরে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল আদানি গোষ্ঠীর শেয়ার।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে