‘দিদি নং ওয়ান’ তবে শেষ? জবাবে কী বললেন রচনা

ভোটে জিতেই বুধবার সকালে হুগলির এক স্থানীয় মন্দিরে পুজো দিলেন রচনা। তারপরই রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে। তার মাঝেই এক সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, ”রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে ভোটে জয়ের আনন্দেই আত্মহারা রচনা বন্দোপাধ্যায়। রাজনীতিতে নেমেই গোল। বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বোল্ড-আউট করে এখন হুগলির সাংসদ চেয়ারে রচনা বন্দোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতিতে নেমে কেউ কেউ প্রতিষ্ঠা হয়েছেন, আবার কেউ কেউ ব্যর্থতার কাতারে ডুবে গিয়েছেন। সেখানে রচনা রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকিয়েছেন। রচনার জয়ে খুশি তৃণমূল। তবে এবার তো অভিনেত্রীর দিদি নং ১-এর সঞ্চালিকা ছাড়াও আরও একটি পরিচয় হল, তাহলে কি দিদি নং ১ ছেড়ে দেবেন তিনি। যে শোয়ের হাত ধরে এতটা জনপ্রিয়তা জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে জি বাংলার বিখ্যাত শো দিদি নং ১-এর সঞ্চালিকা তিনি।

প্রতিদিন বিকেল ৫ টা থেকে শুরু হয় এই শো। বাংলার প্রতিটি কোণে কোণে এই শোয়ের দর্শক রয়েছে। এদিকে সাংসদ হয়েছেন অভিনেত্রী, তাই তাঁর এখন কাজও বেড়ে গেল। প্রায়শই তাঁকে হুগলিতে যেতে হবে, রাজনীতির একাধিক কাজ থাকবে, হুগলির মানুষের সবসময় পাশে থাকতে হবে। তাই এতকিছু সামলে তিনি কি আর দিদি নং ১-শোয়ের শুটিং করতে পারবেন নিয়মিত? নতুন দায়িত্ব কাঁধে পেতে কী পুরনো দায়িত্বকে ভুলবেন? অনুরাগীদের মনে হাজার প্রশ্নের উত্তর ‘দিদি নাম্বার ১’-নিজেই দিলেন। ভোটে জিতেই বুধবার সকালে হুগলির এক স্থানীয় মন্দিরে পুজো দিলেন রচনা। তারপরই রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে। তার মাঝেই এক সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, ”রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই। কিন্তু একাধারে দিদি নাম্বার ওয়ান এবং রাজনীতির দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না।

দু-দিকেই সমান দায়িত্ব পালন করব।” এদিকে প্রার্থী হওয়ার পর থেকেই পরিবারকে সময় দিতে পারেননি রচনা। তাই প্রথমে ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন। এদিকে গতবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ভোটে জেতার পর থেকে তাঁকে সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি। তাই একপ্রকার জনরোষ ছিলই তাঁর উপর। সেই ঘাটতি মেটাবেন তো এবার রচনা, সেই আশাতেই তাঁকে জয়ী করেছে হুগলি বাসী। এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও ক্ষোভের মুখেও পড়েছিলেন লকেট। তাই রচনা বন্দোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকেই হুগলিতে পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায় ব্যাকফুটে ছিলেন। শেষমেশ জনতা জনার্দনই শেষ জবাব দিল ভোটের মাধ্যমে। আর সেই জবাব হল রচনা বন্দোপাধ্যায়। এবার দেখার পালা, সাংসদ হয়ে কতটা সক্রিয় দায়িত্ব তিনি পালন করবেন!

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক