তুফানগঞ্জে রাতের অন্ধকারে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,তুফানগঞ্জ: গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলের। মৃত ব্যক্তির নাম অবিরাম দাস (৭০) । তুফানগঞ্জ(Tufanganj) ১ নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়া ঘাট নয়েশ্বরী এলাকার ঘটনা। শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় শুক্রবার রাতে দুই ছেলেকে আটক করা হলে বড় ছেলে রামচন্দ্র দাসকে ছেড়ে দিলেও ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,অবিরাম দাসের দুই ছেলে ও দুই মেয়ে তিনজনের বিয়ে হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাস(Laxman Das) বিয়ে করেনি।

সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাতো এবং তার বাবাকে প্রাণে মারার হুমকিও দিত। এমনকি সে তার বাড়িতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন। তাই বছরখানেক আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে(Tufanganj Mental Hospital) ভর্তি করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু হাসপাতালে তাকে ১৪ দিন রাখার পরে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে দুই ভাই আলাদাভাবে থাকে বলে জানান অবিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস(Ramchandra Das)। তিনি আরো জানান, প্রত্যেকদিনের মত বাজার থেকে শুক্রবার রাত আনুমানিক নটার সময় বাড়িতে ফেরে তার বাবা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ।

বাড়ি ফিরে দেখতে পারেন তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং তার ছোট ভাই কুড়ুল নিয়ে রান্না ঘরের বারান্দায় বসে রয়েছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পারে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা রয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মেরে মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা চালানোর পরিকল্পনা ছিল অভিযুক্ত লক্ষণ দাসের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ এলাকাতে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট