কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল আস্ত বাড়ি

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পয়াগ গ্রামে রবিবার রাতে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উড়ে গিয়েছে একটি আস্ত বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি রাতে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুক সদর মহকুমার কোলাঘাটে(Kolaghat) একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উড়ে গিয়েছে একটি আস্ত বাড়ি। এই ঘটনায় আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোলাঘাট থানার পয়াগ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অবৈধ বাজি কারখানা(Illegal Cracker Factory) ছিল। বিস্ফোরণের(Blast) জেরে গোটা বাড়িটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আশপাশেরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। পরিবারের সদস্যেরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকল। স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে জায়গায় বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়িটি পুরোপুরি ভগ্নস্তুপে পরিণত হয়েছে। ফাটল ধরেছে আশেপাশের আরও কয়েকটি বাড়িতে।

এলাকাবাসীদের অভিযোগ, পয়াগ গ্রামে একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে এবং বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছিল বাজির ব্যবসা। প্রশাসনের একাংশের মদতেই এই অবৈধ বাজির কারবারিরা ওই এলাকায় জাঁকিয়ে বসে ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রতি বছর একাধিক বার অবৈধ বাজি কারখানাগুলিতে অভিযান চালানো হয়। তার পরেও লুকিয়ে-চুরিয়ে এই বাজি কারখানাগুলি চালানো হচ্ছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস