‘মোদিকে ক্ষমা চাইতে হবে’, হরিয়ানায় কৃষকদের পাশে দাঁড়িয়ে বার্তা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লি হরিয়ানা সীমান্তের খানাউরিতে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বললেন তৃণমূলের সাংসদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি(Narendra Modi) জমানায় বার বার চোখে পড়েছে যখনই বাংলা ভিন্ন দেশের অপর কোন রাজ্যে কোনও গণআন্দোলনের পাশে দাঁড়াতে চেয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) প্রতিনিধি দল, তখন পদে পদে তাঁদের সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে। বিমানবন্দরে, রেলস্টেশনে, রাস্তায় তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়ার পাশাপাশি হেনস্থা মায় গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। কিন্তু কেন্দ্রের ক্ষমতায় বিজেপি(BJP) একক সংখ্যাগরিষ্ঠতা হারাতেই দেখা গেল বিজেপি শাসিত হরিয়ানায়(Hariyana) বিনা বাধায় কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে পারল তৃণমূলের প্রতিনিধি দল। এদিন কেউ তাঁদের কোনও ভাবেই বাধা দিল না। আর সেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে তৃণমূল বার্তা দিল দেশকে, ক্ষমা চাইতে হবে মোদিকে।

সোমবার হরিয়ানায় গিয়ে সেখানে আন্দোলন করা কৃষকদের পাশে দাঁড়াল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার ৫ সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে দিল্লি হরিয়ানা সীমান্তের খানাউরিতে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সাংসদরা। তাঁরা আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দেন, মোদি সরকারের থেকে কৃষকদের দাবি আদায়ে লড়াই চালাবে তৃণমূল। উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। এই আন্দোলনে মূল‌ত পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা যোগ দিলেও উত্তরপ্রদেশের কৃষকদের একাংশেরও সমর্থন রয়েছে। সোমবার হরিয়ানায় সেই আন্দোলনরত কৃষকদের সঙ্গেই দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল।  

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ জানান, ‘তৃমূল কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই তাঁদের ন্যায়ের জন্য সরব হয়েছে। আমরা এই আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা নিয়েই এসেছি। মোদি সরকার মিথ্যা বলছে। ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে। এঁরা আমাদের অন্নদাতা। এই কৃষকরা ফসল ফলাচ্ছেন বলেই আমরা দু’বেলা দু’মুঠো খেতে পাচ্ছি। নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এখুনই না হলেও আগামী দিনে যদি কৃষকদের এই আন্দোলন বজায় থাকে তাহলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে পারেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের