ইমরান খানকে মুক্তির দাবি উঠল বিশ্বকাপের মঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার টি ২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বিশ্বকাপের এই মঞ্চ থেকেই বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি উঠল। ইমরানকে মুক্তির দাবি তুললেন তাঁর অনুগামীরা।

নিউ ইয়র্কে নাসাউ স্টেডিয়ামে যখন ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল, তখন স্টেডিয়ামের ওপর একটি ছোট বিমানকে উড়ে যেতে দেখা যায়। সেই বিমানে বাঁধা ছিল একটি ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল, ইমরান খানকে মুক্তি দিন। ইমরানকে মুক্তির দাবি তোলা এই ব্যানার নজর এড়ায়নি ক্রিকেটপ্রেমীদের। ব্যানার বাঁধা বিমান উড়ে যাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে ইমরানকে মুক্তির দাবি তোলা প্রথম ঘটনা নয়। এর আগে পাকিস্তান-আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচে ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছিলেন তাঁর এক অনুগামী। ইমরান অনুগামীর সেই পোস্টারে সই করতে দেখা গিয়েছিল মহম্মদ রিজওয়ানকে। এবার ভারত-পাকিস্তান ম্যাচেও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির দাবি উঠল। উল্লেখ্য, এখন পাকিস্তানের জেলেই বন্দি রয়েছেন তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান খান।

এর আগেও ম্যাচ চলাকালীন বিমানের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া জানানোর মতো ঘটনা ঘটেছে। ২০১৯ সালে এজবাস্টনে একদিনের বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ চলাকালীন এই রকম একটি বিমান উড়ে যেতে দেখা গিয়েছিল। সেখানে বালুচিস্তান নিয়ে আলোচনা শুরু করার দাবি জানানো হয়েছিল ব্যানারে লিখে।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা