ইয়েমেনে ভয়াবহ নৌকাডুবিতে ৩৮ জনের সলিল সমাধি, নিখোঁজ শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে নৌকাডুবে নিহত হয়েছে অন্তত ৩৮ জন অভিবাসী। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ১০০ জন। তারা সকলেই অভিবাসী ছিল বলে জানা গেছে। এই ঘটনাটি (১০ জুন) সোমবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে নৌকাটি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন জানানো হয় যে, নৌকাটিতে অন্তত ২৫০ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে মাত্র ৭৮ জনকে উদ্ধার করতে পেরেছে স্থানীয় মৎস্যজীবী বাসিন্দারা। বাকি শতাধিক অভিবাসী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত সকলেই হর্ন অফ আফ্রিকার। নৌকাটি মূলত প্রবল বাতাসের কারণে ডুবে যায় বলেও জানান তারা। এডেনের পূর্বে রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ডে যারা ছিল তারা সবাই অভিবাসী। যাঁদের বেশিরভাগ আসছিল ইথিওপিয়া থেকে। তাঁরা উপসাগরীয় রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেছিল।

রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বলেন, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।তিনি আরও জানিয়েছেন, মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, একই নৌকায় তাদের সাথে থাকা আরও ১০০ জন নিখোঁজ রয়েছে।

তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন খুরমা। এছাড়া জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে। যারাঁ নিঁখোজ তাঁদের অনুসন্ধানের কাজ চলছে।

উল্লেখ্য জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনের উদ্দেশ্যে পারি দিয়েছে।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের