এনডিএ’তে ছড়াচ্ছে অশান্তির আগুন, মন্ত্রীপদ না পেয়ে ক্ষুব্ধ আজসু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি ৩.০ মন্ত্রিসভা গঠন হতে না হতেই এনডিএ’র তথাকথিত সুখের সংসারে অশান্তির আগুন ছড়াচ্ছে। পূর্ণ মন্ত্রিত্ব না দেওয়ায় মন্ত্রিসভায় যোগ দেয়নি এনসিপি (অজিত গোষ্ঠী)। পূর্ণ মন্ত্রী না করায় ক্ষুব্ধ শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) সুপ্রিমো একনাথ শিন্ডে। আর এবার মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ উগরে দিল ঝাড়খণ্ডে বিজেপির সহযোগী দল আজসু।

দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডে বিজেপির সঙ্গে রয়েছে সুদেশ মাহাতোর নেতৃত্বাধীন আজসু। তবে আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় ২০১৯ সালের বিধানসভা ভোটে আলাদাভাবে লড়েছিল দুই দল। তার ফলও হাতেনাতে পেয়েছিল বিজেপি। শাসন ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। শুধু তাই নয়, মাত্র ২৫ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। অতীতের ওই ভুল থেকে শিক্ষা নিয়ে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আর আলাদা লড়ার ঝুঁকি নেয়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব। আজসুর হাত ধরেছিল। গিরিডি আসন থেকে জয়ী হয়েছেন আজসুর চন্দ্রপ্রকাশ চৌধুরী। আজসু নেতৃত্ব আশাবাদী ছিলেন, মোদি ৩.০ সরকারে জায়গা হবে তাঁর। কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব তো দূরের কথা, প্রতিমন্ত্রীর পদও জোটেনি। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন আজসুর নেতা-কর্মীরা।

কেননা, মাত্র এক সাংসদের দল হয়েও বিহারের হিন্দুস্থান আওয়াম মোর্চার জিতনরাম মাজি পূর্ণমন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছেন। উত্তরপ্রদেশের অপনা দলের (সোনেলাল) নেত্রী অনুপ্রিয়া পটেল একমাত্র সাংসদ হয়েও মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছেন। আর তাতেই চটেছেন আজসুর নেতা-কর্মীরা। আদৌও বিজেপির সঙ্গে জোট বেঁধে বিধানসভা ভোটে লড়বে কিনা, তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ