ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র দেড় মাসেরও কম সময়। তারপরই ঢাকে কাঠি পড়বে, কাশফুলের দোলায় শরতের আগমন জানান দেবে, আর পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠবে বাঙালির ঘর। দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, প্যান্ডেল ঘোরা আর অঞ্জলি নয়-ভোগের পাত থেকে মিষ্টির থালা, বাঙালির উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে রসনারও এক দীর্ঘ ঐতিহ্য। আর বনেদি বাড়ির পুজোয় সেই ঐতিহ্যের স্বাদ আরও আলাদা। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেবীর নৈবেদ্যে জায়গা করে নেওয়া সাবেকি মিষ্টিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো রীতি ও পারিবারিক স্মৃতি। আজও সেই বাড়িগুলিতে পুজোর ভোগে তৈরি হয় নানা ধরনের মণ্ডা-মিঠাই, যার স্বাদে মিশে থাকে বাংলার পুরনো দিনের গন্ধ। আপনিও যদি বাড়ির পুজোর ভোগের থালায় ফিরিয়ে আনতে চান সেই সাবেকি স্বাদ, তা হলে রইল পাঁচটি ঐতিহ্যবাহী মিষ্টির সহজ প্রণালী।

•ক্ষীরমোহন

উপকরণ: দুধ ৩ লিটার, ছানার জল ৩ কাপ, এলাচ ৪-৫টি, চিনি ১ কাপ, ময়দা ১০০ গ্রাম, সুজি ৫০ গ্রাম।

প্রণালী: চিনি ও জল দিয়ে হালকা শিরা তৈরি করুন। দুধ ফুটিয়ে ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিন। জল ঝরিয়ে ছানার সঙ্গে এলাচ গুঁড়ো, ময়দা, সামান্য চিনি ও সুজি মিশিয়ে ভাল করে মেখে মণ্ড তৈরি করুন। গোল্লা বানিয়ে চিনির শিরায় ফুটিয়ে নিন। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করে তাতে রসগোল্লাগুলি ডুবিয়ে রাখলেই তৈরি ক্ষীরমোহন।

•আটার নাড়ু

উপকরণ: নারকেল কোরা ৪ কাপ, আটা আধ কাপ, আখের গুড় ২ কাপ, ভেলি গুড় আধ কাপ, এলাচ ৫-৬টি, ঘি ৫-৬ টেবিল চামচ।

প্রণালী: পাত্রে নারকেল, ঘি ও আখের গুড় দিয়ে রান্না করুন। পাক এলে ভেলি গুড়, এলাচ ও আটা মেশান। মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে নিন। সামান্য গরম থাকতেই হাতে ঘি মেখে গোল করে নাড়ু তৈরি করুন।

 নারকেলের তক্তি

উপকরণ: নারকেল কোরা ২ কাপ, ক্ষীর আধ কাপ, গুড় ১ কাপ, সাদা তিল আধ কাপ, নকশাদার কাঠের ছাঁচ।

প্রণালী: তিল শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করুন। নারকেল, গুড় ও ক্ষীর একসঙ্গে জ্বাল দিয়ে ঘন পাক তৈরি করুন। নামানোর আগে তিলগুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ছাঁচে দিয়ে চেপে বসিয়ে ঠান্ডা করলেই তৈরি তক্তি।

নারকেলের সন্দেশ

উপকরণ: নারকেল কোরা ২ কাপ, ছানা ১ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়ো আধ চা-চামচ, ঘি ১ চা-চামচ।

প্রণালী: নারকেল ও চিনি কড়াইয়ে দিয়ে নাড়তে থাকুন। এরপর ছানা ও এলাচ গুঁড়ো মিশিয়ে কম আঁচে পাক দিন। মিশ্রণটি কড়াই ছাড়তে শুরু করলে ঘি মাখানো থালায় ঢেলে সমান করে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন।

•মোয়া

উপকরণ: কনকচূড় ধানের খই ৪ কাপ, আখের গুড় ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়ো সামান্য।

প্রণালী: গুড় সামান্য জল দিয়ে জ্বাল দিয়ে ঘন পাক তৈরি করুন। পাক ঠিক হয়েছে কি না দেখতে এক ফোঁটা গুড় জলে ফেলুন—গোল হয়ে গেলে বুঝবেন পাক তৈরি। এবার খই, ঘি ও এলাচ দিয়ে দ্রুত মিশিয়ে নিন। হাত সামান্য ভিজিয়ে বা ঘি মেখে গরম মিশ্রণ থেকে গোল গোল মোয়া গড়ে নিন।

বনেদি বাড়ির পুজোর ভোগে এই সাবেকি মিষ্টিগুলি শুধু স্বাদের আয়োজন নয়, বরং বাঙালির হারিয়ে যেতে বসা রন্ধন-ঐতিহ্যেরও সাক্ষ্য। দেবীর প্রসাদী থালায় তাই আজও মণ্ডা-মিঠাইয়ের সেই পুরনো স্বাদ ফিরে আসে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি