প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টি কে চাত্তুনি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন কোচ টি কে চাত্তুনি। বুধবার ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর কোচিংয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুণ শিবির। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল।

১৯৯৭ সালে সালগাওকরকে চ্যাম্পিয়ন করার পর মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন টি কে চাত্তুনি। অমল দত্তের জায়গায় সবুজ-মেরুণ শিবিরের দায়িত্ব নিয়েছিলেন তিনি। খুব অল্প সময়ই মোহনবাগানের দায়িত্বে ছিলেন তিনি। এরমধ্যে মোহনবাগানকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করেন তিনি। কেরলের প্রাক্তন ফুটবলারের কোচিংয়েই মোহনবাগান প্রথমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। উল্লেখ্য, কেরলের ত্রিচূরের বাসিন্দা ছিলেন চাত্তুনি। ভাস্কো, সেকেন্দ্রবাদের হয়ে খেলেছিলেন তিনি। কেরল পুলিশ, এফ সি কোচি, সালগাওকর, মোহনবাগানের কোচিং করেন তিনি। দেশের সেরা ফুটবলার আই এম বিজয়নকে কোচিং করিয়েছিলেন চাত্তুনি।

চাত্তুনির অকস্মাৎ প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। মোহনবাগান যখন জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন, তখন সেই দলের সদস্য ছিলেন সত্যজিৎ। পুরনো স্মৃতিরোমন্থন করে প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘অমল দত্তের জায়গায় মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন চাত্তুনি। অমলদা যে জায়গায় মোহনবাগানকে পৌঁছে দিয়েছিলেন, সেই জায়গা থেকে চাত্তুনি দলটিকে সাফল্যের শিখরে নিয়ে যান। নতুন এক জায়গা থেকে এসে চাত্তুনি যেভাবে মোহনবাগানকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।‘ তাঁর মতে, চাত্তুনিকে যদি আরও কয়েকদিন পেত, তাহলে কলকাতা ফুটবল সমৃদ্ধ হত। চাত্তুনি চলে যাওয়ায় ফুটবলে খুব ক্ষতি হল।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের