এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

কী কাণ্ড! এক যুবকের গলায় একসঙ্গে বিয়ের মালা পরালেন তিন বোন। তাঁরা এখন জা। তাতে একেবারেই কোনও আপত্তি নেই তাঁদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এক যুবকের গলায় একসঙ্গে বিয়ের মালা পরালেন তিন বোন। তাঁরা এখন জা। তাতে একেবারেই কোনও আপত্তি নেই তাঁদের। ভিডিওতে এসে লোকজনকে ট্রোল না করারও অনুরোধ জানালেন তাঁরা। ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর বিধানসভা কেন্দ্রের ধোরিয়া গ্রামে। গতকাল যুবকের বিয়ের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি মন্দিরের মধ্যে যুবকটি তিন রমণীর সঙ্গে একযোগে সাতপাকে ঘুরছেন। আর তাঁদের সিঁথিতে একে একে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

প্রথমে ভিডিওটিতে তাঁরা রিলে অভিনয় করছেন বলে সবাই দাবি করলেও পরে যুবতীরা নিজেরাই জানান যে, এটা তাঁদের আসল বিয়ে। আর তাঁরা একই যুবককে স্বেচ্ছায় বিয়ে করেছেন। যুবকের নাম বিকাশ ওরফে ভিক্কু। তিনি রমেশ নামে এক ব্যক্তির তিন কন্যা সরোজ, সাবিত্রী এবং সন্তোষকে বিয়ে করেছেন। তাঁরা চারজন একসঙ্গে সুখে আছেন। তিন বোনই প্রাপ্ত বয়স্ক। তাঁদের পরিবারেরও এতে কোনও আপত্তি নেই। যদিও এই নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় হিন্দু সংগঠনগুলো। তবে কেন তাঁরা আচমকা এমন সিদ্ধান্ত নিলেন?

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের শাড়ি পরা তিন বোন। স্বামী বিকাশের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। ২০ বছর বয়সী বি.টেক ছাত্রী সরোজ, যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি তাঁর দুই বোন সাবিত্রী ও সন্তোষকে নিয়ে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। কথোপকথনের সময়, সবচেয়ে ছোট বোনটি নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দেন। আর তাঁদের এই ভিডিও নিয়ে ট্রোল না করার অনুরোধ জানান। সূত্রের খবর, চামুণ্ডা মন্দিরে অগ্নিকে সাক্ষী রেখে তাঁরা বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছেন। যদিও মন্দিরের পুরোহিতরা মন্দির প্রাঙ্গণে এমন কোনও বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু ভিডিওটিতে হাসানপুর পুরসভার বিজেপি চেয়ারম্যান এবং আরও বেশ কয়েকজন মহিলাকেও দেখা গিয়েছে। তাতেই বিষয়টির সত্যতা প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই অভিনব বিয়েকে সমর্থন করলেও, বিপুল সংখ্যক মানুষ এর বিরোধিতা করছেন। কিন্তু তাঁরা কেন একই যুবককে বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা জানা যায়নি!

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের