অবসরের পর নতুন ভূমিকায় সুনীল ছেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : অবসরের পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে সুনীল ছেত্রীকে। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ। সেখানে বাইচুং ভুটিয়ার সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় পাওয়া যাবে সদ্য অবসর নেওয়া ভারতের অধিনায়ককে।

এবারে জার্মানিতে বসছে ইউরো কাপের আসর। শুক্রবার রাত থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসাবে নতুন ভূমিকায় আসতে পেরে স্বভাবতই খুশি সুনীল ছেত্রী। এই প্রসঙ্গে সদ্য প্রাক্তন হওয়া ভারত অধিনায়ক জানান, ‘ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষযকারদের প্যানেলে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরা আসবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন তাই নয়, ফুটবলকে আরও ভালো করে বুঝতে পারবেন।‘

বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী ছাড়াও থাকবেন আরও বেশ কয়েকজন ফুটবল ব্যক্তিত্ব। সঞ্চালনার দায়িত্বে থাকবেন আদ্রিয়ানো দেল মন্টে, অলিভিয়া বাজাগলো, মানস সিংহ ও অর্পিতা শর্মা। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন ভারতের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু, প্রাক্তন ফরওয়ার্ড রবিন সিংহ।

উল্লেখ্য, গত ৬ জুন ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচ ড্র হয়ে যায়। শেষ ম্যাচে অবশ্য ভারতকে জয়ী করতে পারেননি সুনীল।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের