খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলার নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুজনের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি এলাকায়। বৃহস্পতিবার দুজনকেই গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বালুরঘাটের হিলি থানা এলাকায় এক নাবালিকাকে খেলার নাম করে ডেকে যায় প্রতিবেশি এক যুবক। ওই যুবক চেনাজানা হওয়ায় নাবালিকার পরিবারের কারোর কোনও সন্দেহ হয়নি। এরপর ওই যুবক আরও একজনকে সঙ্গে নিয়ে নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালায়। নাবালিকা পুলিশকে জানিয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। দুজনে মিলে তাঁকে ধর্ষণ করেছে। জানা গিয়েছে, ধর্ষণের শিকার হওয়ার পর বাবা-মায়ের কাছে গোটা ঘটনার বর্ণনা করেছিলেন নাবালিকা। নাবালিকার কাছ থেকে সবকিছু শোনার পর পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। 

পুলিশ ইতিমধ্যে নাবালিকার বয়ান রেকর্ড করেছে। সেইসঙ্গে অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করেছে। পকসো আইন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নাবালিকার বয়ানের ওপর ভিত্তি করে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু