বরুন থেকে বিরাট পিতৃ দিবসের শুভেচ্ছায় ভাসছে যেসব বলিউড তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধি :  আজ ১৬ই জুন বাবা দিবসে উদযাপন করছে গোটা দেশ।সেই সঙ্গে বলিউড তারকারাও বাবার প্রতি শুভেচ্ছা জানাতে ব্যস্ত।অর্জুন কাপুর থেকে শুরু করে আল্লু অর্জুন বাবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছে সকলে। জেনে নিন বাবা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন কোন কোন তারকারা।

বিরাট কোহলি :  অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে মেনশন করে একটি বিশেষ ফাদার্স ডে পোস্ট ভাগ করে নিয়েছেন। যে ছবিতে দেখা যাচ্ছে দুটো হলুদ রঙের পায়ের ছাপ। এই ছাপগুলো হল মেয়ে ভামিকা ও ছেলে আকায়ের।

করণ জোহর : বাবাকে বিশেষ দিনের শুভেচ্ছা বার্তা দিলেন বলি পরিচালক ও প্রযোজক করণ জোহর। তিনি ইনস্টাগ্রামে ২ টো ছবি পোস্ট করেছেন। একটা ছবি তাঁর বাবা যশ জোহরের সঙ্গে , অন্যটি তাঁর সন্তান যশ ও রুহির সঙ্গে।লাভ ইমোও দিয়েছেন পোস্টে। লিখেছেন, তাঁর বাবার ভালবাসা এবং সহানুভূতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁকে গাইড করেছে।

আলিয়া ভাট : বাবা দিবসে দাদুর পুরনো ছবি শেয়ার করে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট। তিনি লিখেছেন, তাঁর সবচেয়ে প্রিয় গল্পকার হল দাদু। তাঁর দাদু না থাকলেও তাঁর গল্পগুলো চিরকাল বেঁচে থাকবে তাঁর হৃদয়ে।

বরুন ধাওয়ান : সদ্যজাত মিষ্টি মেয়ের হাত ধরে বরুন একটি অসাধারণ ছবি ভাগ করে নিয়েছেন। যাতে দেখা যাচ্ছে যে বরুনের হাতের আঙুল শক্ত করে ধরে আছে তাঁর ফুটফুটে মেয়ে। এই ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আল্লু অর্জুন : সামাজিক মাধ্যমে আল্লু অর্জুন বাবা দিবসে তার বাবা আল্লু অরবিন্দের সঙ্গে ছবি শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সকল বাবাকে জানায় শুভ বাবা দিবস।’

অনন্যা পান্ডে : অভিনেত্রী অনন্যা পান্ডে তাঁর বাবার সঙ্গে এক আদুরে ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তাতে তিনি লিখেছেন, ‘পৃথিবীর মধ্যে সেরা বাবা।’

শ্রুতি হাসান : বাবার সঙ্গে মিষ্টি একখানা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন শ্রুতি হাসান। তিনি লিখেছেন, ‘শুভ বাবা দিবস। ধন্যবাদ আমাদের বাবা হওয়ার জন্য।’

অর্জুন কাপুর :  ভাই এবং বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন অর্জুন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বাবা দিবস। তোমায় খুব ভালবাসি বাবা। ছবিই সব মনে করায়।’

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি