কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা রেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারের পর এবার রেলমন্ত্রকের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা রেল মন্ত্রক।  সোমবার দুপুরে টুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ  দেওয়া হবে। যাঁরা গুরুতর আহত, তাদেরকে  আড়াই লক্ষ টাকা এবং যাঁরা কম আহত তাদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী দফতর  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে। নিহতদের পরিবারকে দেওয়া হবে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে করে তিনি ঘটনাস্থলে পৌঁছাবেন ।

সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। তাতে  প্রাণ হারিয়েছে ৭ জন যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের