ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে নয়া রেকর্ড মিচেল স্টার্কের

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। বিশ্বকাপের আসরে ৫২টি ম্যাচ খেলে ৯৫টি উইকেট নিয়েছেন তিনি। এতদিন সর্বাধিক উইকেট নেওয়ার অধিকারী ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা। এবার মালিঙ্গার সেই রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান পেসার।

শুক্রবার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই এই কৃতিত্ব গড়েন মিচেল স্টার্ক। প্রথম ওভারেই তানজিদ তামিমকে আউট করেন অস্ট্রেলিয়ার পেসার। তামিমকে আউট করেই ৯৫তম উইকেট পেলেন মাইকেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই পেসারের আগে ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার প্রাক্তন পেসার মালিঙ্গার হাতে। ৬০ ম্যাচ খেলে ৯৪টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার আট ম্যাচ কম খেলেই নয়া রেকর্ড গড়লেন স্টার্ক।

উল্লেখ্য, আস্ট্রেলিয়ান পেসারের এই বিশ্বরেকর্ডের দিন বাংলাদেশকে ২৮ রানে হারায় অজিরা। শুরুতে ব্যাট করতে নেমে ১৪০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি শুরু হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে হারায় অস্ট্রেলিয়া।

স্টার্ক, মালিঙ্গার পর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের পেসার সাকিব আল হাসান। ৭৭টি ম্যাচ খেলে ৯২টি উইকেট নিয়েছেন তিনি।

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?