সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রচণ্ড গরমে এখন অনেকেরই ভরসা এয়ার কন্ডিশনার বা AC!  বাড়ি, অফিস থেকে গাড়ি দিনের বড় একটা সময় কাটছে ঠান্ডা ঘরে। দীর্ঘক্ষণ AC-র মধ্যে থাকা ত্বক ও চুলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত শুষ্ক বাতাসের কারণে ত্বক রুক্ষ হয়ে যাওয়া, চুল শুস্ক হয়ে যাওয়া এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়ার মতো সমস্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, AC ঘরের বাতাস থেকে আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং স্কিন আরও ড্রাই ও সেনসিটিভ হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে ত্বকে চুলকানি, ফ্লেকিং বা নিস্তেজ ভাবও দেখা দিতে পারে। একইভাবে চুল থেকেও প্রাকৃতিক তেল কমে যাওয়ায় চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘক্ষণ AC তে থাকলে হালকা কিন্তু হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এর পাশাপাশি দিনে পর্যাপ্ত জল পান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখতে ফল, শসা ও জলসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । পাশাপাশি চুলের যত্নেও বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত হেয়ার সিরাম বা লিভ ইন কন্ডিশনার ব্যবহার করলে চুলের আর্দ্রতা ধরে রাখা সহজ হবে ।পাশাপাশি অতিরিক্ত গরম জলে চুল না ধোয়া এবং সপ্তাহে অন্তত একবার ডিপ কন্ডিশনিং করার কথাও বলছেন বিশেষজ্ঞরা।

অনেকেই AC ঘরে থাকলে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন মনে করেন না। কিন্তু ল্যাপটপ, মোবাইল ও ইনডোর লাইট থেকেও ত্বকের উপর প্রভাব পড়তে পারে। তাই দিনের বেলায় ঘরের ভিতরেও হালকা SPF ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘরের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করলে ত্বক ও চুলের শুষ্কতা কিছুটা কমানো সম্ভব। AC পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়, তবে সঠিক স্কিন ও হেয়ার কেয়ার রুটিন মেনে চললে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো যায়। বিশেষ করে গরমের মরশুমে ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা