দেশে এখনই বাতিল হচ্ছে না পুরনো আয়কর কাঠামো

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দেশে এখনই পুরাতন আয়করের কাঠামো বাতিল হচ্ছে না। পরিবর্তে আয়কর প্রদানের ক্ষেত্রে দুটি কাঠামোই বজায় রাখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) দেশের মানুষ বিজেপির(BJP) একক সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়েছে। তেলেগু দেশম এবং সংযুক্ত জনতা দলের সমর্থনে কেন্দ্রে চলছে এনডিএ সরকার(NDA Government)। ভোটের আগে বিজেপি শ্লোগান তুলেছিল, ‘আপকে বার ৪০০ পার’। কিন্তু সেই শ্লোগানে গা ভাসাননি দেশের জনতা। তাঁরা বিজেপিকে আটকে দিয়েছেন ২৪০টি লোকসভা কেন্দ্রে জিতিয়েই। আর যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা এখন আর নেই, তাই প্রশ্ন উঠেছিল, ভোটের আগে বিজেপি ৪০০ আসন পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে যে সব বিষয়ে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছিল, সেই সব আদৌ আর বাস্তবায়িত হবে কিনা! সেই সব সিদ্ধান্তের মধ্যে ছিল, পুরাতন আয়কর কাঠামো(Old Income Tax Structure) বাতিল করে দিয়ে নতুন আয়কর কাঠামো লাগু করে দেওয়া। যদিও এখন বিজেপি সূত্রেই জানা যাচ্ছে, দেশে এখনই পুরাতন আয়করের কাঠামো বাতিল হচ্ছে না। পরিবর্তে এখন যেরকম আয়কর প্রদানের ক্ষেত্রে দুটি কাঠামো বজায় রয়েছে সেটাই রাখা হবে।

নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) দেশের অর্থমন্ত্রী হিসাবে ২০২৩ সালে পুরাতন আয়কর কাঠামোর পাশাপাশি নতুন আরও একটি আয়কর কাঠামো চালু করেন। তার জন্যই দেশে এখন ২টি আয়কর কাঠামো রয়েছে। পুরাতন কর কাঠামোয় বার্ষিক আয়ের আড়াই লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগে না। আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে লাগে আয়ের ৫ শতাংশ কর। সেই ৫ শতাংশও করও যাতে না দিতে হয় তার জন্য আছে বেশ কিছু ছাড়ের বিধি। ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগে আয়ের ২০ শতাংশ কর। ১০ লক্ষের ওপরে লাগে ৩০ শতাংশের কর। নতুন কর কাঠামোয় বার্ষিক আয়ের ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ, ৬ লক্ষ থেকে ৯ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ কর দিতে হচ্ছে। কিন্তু এই কর থেকে রেহাই পেতে কোনও ছাড়ের ব্যবস্থা রাখা হচ্ছে না। অনুমান করা হয়েছিল, বিজেপি ৪০০ আসন নিয়ে কেন্দ্রের ক্ষমতায় ফিরলে পুরাতন আয়কর কাঠামো বাতিল হবে আর থাকবে সেখানে নতুন আয়কর কাঠামো।

কিন্তু এখন জানা যাচ্ছে, এখনই বাতিল করা হবে না পুরনো আয়কর ব্যবস্থা। দুই কর কাঠামোই রেখে দেওয়া হবে। পরিবর্তে আসন্ন বাজেটে আয়করে কিছু ছাড় দেওয়া হবে এবং কিছু ক্ষেত্রে কর কাঠামোর ধাপের বদলও ঘটানো হবে। করছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে। এছাড়া ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে যে কর দিতে হয়, অর্থাৎ ৫ থেকে ২০ শতাংশ, সেটা ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে গেলেই এক ধাক্কায় ৩০ শতাংশ হয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে একাংশের করদাতার ক্ষোভ তুঙ্গে রয়েছে। সেই কারণেই মধ্যবিত্তকে আরও সুরাহা দিতে ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আরও একটি নতুন স্ল্যাব রাখা হতে পারে। যাতে ২০ লক্ষ টাকার পর ৩০ শতাংশ করের আওতা শুরু হয়। আবার পুরনো ব্যবস্থায় মূল ছাড়ের সীমা বাড়ানো হতে পারে। তবে অর্থমন্ত্রক এবং সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই প্রস্তাবগুলি এখনই অর্থাৎ আসন্ন বাজেটেই সব করে দেওয়া হবে নাকি কিছুটা এখন ঘোষণা করে বাকিটা ২০২৫ সালের বাজেটে করা হবে, তা নিয়ে কিছু দোলাচল রয়েছে।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের